বাড়ির পাশে খেলছিল চার বছরের শিশু, ডোবায় পড়ে মৃত্যু

· Prothom Alo

চট্টগ্রামের ফটিকছড়িতে ডোবার পানিতে ডুবে তাসফিয়া আকতার নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট গ্রামে এ ঘটনা ঘটে। তাসফিয়া ওই এলাকার মনজুর হকের মেয়ে।

Visit rouesnews.click for more information.

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে গেছে, সকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডোবায় পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই শিশুর লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Read full story at source