ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তরুণ বায়োটেকনোলজিস্টদের জাতীয় সম্মেলন
· Prothom Alo

অনুষ্ঠিত হলো নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট লিডারশিপ কনক্লেভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে এই আয়োজনের জাতীয় সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের ২৭টি বিশ্ববিদ্যালয় থেকে আসা ১২০ জন শিক্ষার্থী ও তরুণ গ্র্যাজুয়েটরা এই কর্মশালায় অংশ নেন।
Visit newsbetsport.bond for more information.
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব ও এস. এম. মাহবুবুর রশিদ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান, চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবং প্রথম আলোর সাংবাদিক কাজী আলিম-উজ-জামান।
সম্মেলনে নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (এনওয়াইবিবি)-এর চতুর্থ জাতীয় কমিটির অভিষেক হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইয়াং একাডেমির সেকশন হেড অধ্যাপক মোহাম্মদ মঞ্জুরুল করিম, বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ও বুয়েটের অধ্যাপক তারেক আরাফাত এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে উদ্ভাবন ও সমস্যা সমাধানভিত্তিক গবেষণাকে অধিক গুরুত্ব দিতে হবে। সঙ্গে তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। পাশাপাশি তরুণ সংগঠনগুলো জীবপ্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
৫০তম জ্যোতির্বিজ্ঞান কর্মশালা আয়োজিত হচ্ছে ২০ জুনঅনুষ্ঠানে নবগঠিত জাতীয় কমিটির ৩৪ জন সদস্যকে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনিক সাহা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিনভী নিশাত প্রাপ্তি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নিশাত তামান্না রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাজী মো. আহনাফ আবিদকে সহসভাপতি এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রাফা উদ্দিনকে চিফ টেকনিকাল অফিসার নির্বাচিত করা হয়।
কর্মশালার বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা নিজ নিজ সংগঠনের কার্যক্রম পরিচালনায় নতুন নতুন ধারণা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। এছাড়া সাম্প্রতিক সময়ে সাফল্য অর্জনকারী কয়েকজন জীবপ্রযুক্তিবিদকেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্রীয় সংগঠন নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (এনওয়াইবিবি)। তাদের উদ্যোগে প্রথমবারের মতো এমন কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় নেতৃত্ব বিকাশ, সংগঠন পরিচালনা ও উদ্ভাবনী চিন্তা মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর পাশাপাশি উপস্থাপনা দক্ষতা বাড়ানো, বিজ্ঞান সাংবাদিকতা ও উচ্চশিক্ষার বিষয়েও আলোচনা করা হয়।
নটর ডেম কলেজে জাতীয় গণিত উৎসব আয়োজিত