ময়মনসিংহে বহুতল ভবনের নিচ থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

· Prothom Alo

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে একটি বহুতল ভবনের নিচ থেকে এক পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে।

Visit turconews.click for more information.

তিশা সরকার (১৮) ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের নাসা টাওয়ার ভবনের ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিশার অংশগ্রহণ করার কথা ছিল। এর প্রায় চার ঘণ্টা আগে সকাল ছয়টার দিকে তিশা ছয়তলা ভবনটির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন বলে স্থানীয় লোকজনের ধারণা। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ভবনের বাসিন্দা ও মেসের শিক্ষার্থীরা জানান, ঘটনার সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, ‘আমরা লাশ মর্গে রেখেছি। তদন্ত শুরু হয়েছে। এটি কি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Read full story at source