লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

· Prothom Alo

২০২৬ বিশ্বকাপে এ পর্যন্ত লাল কার্ড দেখানো হয়েছে ১২টি, যেটির সর্বশেষ শিকার যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। আপনি বলতে পারেন, বিশ্বকাপে ব্রাজিলিয়ান রেফারিরা না থাকলেই লাল কার্ড আরও কম হতো। এই বিশ্বকাপে যে সর্বোচ্চ লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারিরা!

যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচে বিপজ্জনক ট্যাকলের জন্য বালোগানকে লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। এই লাল কার্ড বাদেও বিশ্বকাপে আরও তিনটি লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারিরা। ক্লাউস ছাড়াও লাল কার্ড দেখিয়েছেন উইল্টন সাম্পাইও। ব্রাজিলের পর চিলির রেফারিউরা দেখিয়েছেন দুটি লাল কার্ড। একটি করে লাল কার্ড দেখিয়েছেন আর্জেন্টিনা, এল সালভাদর, স্লোভেনিয়া, যুক্তরাষ্ট্র ও পর্তুগালের রেফারিরা।

Visit tr-sport.bond for more information.

যুক্তরাষ্ট্রের বালোগানকে লাল কার্ড দেখান ক্লাউস

এখন আপনি প্রশ্ন করতে পারেন, লাল কার্ড দেখার দিক দিয়ে এই বিশ্বকাপ কোথায় আছে? একটা মজার তথ্য, গত দুই বিশ্বকাপ মিলে যতগুলো লাল কার্ড দেখানো হয়েছে, এখন পর্যন্ত এই বিশ্বকাপে লাল কার্ড দেখানো হয়েছে তার চেয়ে চারটি বেশি। ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে লাল কার্ড দেখানো হয় চারটি করে। এবার বিশ্বকাপে এখন পর্যন্ত ১২টি লাল কার্ড দেখানো হয়েছে।

কিন্তু সবচেয়ে বেশি লাল কার্ড দেখা বিশ্বকাপের তালিকায় সবার ওপরে জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপ। সেবার এক আসরেই দেখানো হয় ২৮টি লাল কার্ড। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে দেখানো হয় ২২টি লাল কার্ড। ২০০২ দক্ষিণ কোরিয়া ও জাপান বিশ্বকাপ এবং ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে লাল কার্ড দেখানো হয় ১৭টি করে।

জিদান-রোনালদিনিওদের বিরল তালিকায় বালোগান

Read full story at source