হবিগঞ্জে রাস্তার পাশ থেকে উদ্ধার নবজাত‌কের দা‌য়িত্ব নি‌লেন এক দম্প‌তি

· Prothom Alo

হ‌বিগ‌ঞ্জে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া নবজাতক কন্যাশিশুটির দায়িত্ব নিয়েছেন এক দম্পতি। আজ মঙ্গলবার উপ‌জেলা প্রশাসনের কর্মকর্তা‌দের উপ‌স্থি‌তিতে এ দা‌য়িত্ব দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদ সড়কের পাশে কান্নার শব্দ শুনে পথচারীরা কাছে গিয়ে দেখতে পান, ঝোপের মধ্যে একটি নবজাতক কন্যাশিশু পড়ে আছে। শিশুটির শরীরে তখনো হাসপাতালের স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল। স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত নবজাতকটিকে মাধবপুর উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Visit raccoongame.org for more information.

উপজেলা প্রশাসন সূত্র জানায়, শিশুটিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সেফ হোমে স্থানান্তর করা হয়, যাতে তার নিরাপত্তা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করা যায়। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। এ ছাড়া সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকেই শিশুটির লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন। আজ মাধবপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে উপ‌জেলার উত্তর শাহপুর (নোয়াপাড়া) এলাকার ব্যবসায়ী জাবেদ আলী (৩০) ও তাঁর স্ত্রীকে আপাতত শিশুটির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, শিশুটির সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় নিয়েই উপজেলা শিশু কল্যাণ বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। আপাতত নিরাপদ পরিবেশে লালন-পালনের জন্য শিশুটিকে এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাস্তার পাশে ঝুপড়িতে পড়ে ছিল নবজাতক, হাসপাতা‌লে নিলেন স্থানীয়রা

নবজাতকটিকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই দম্পতি। তাঁরা বলেন, এই শিশুকে তাঁরা কখনো পর মনে করবেন না। নিজেদের সন্তানের মতোই ভালোবাসা, শিক্ষা, নিরাপত্তা ও স্নেহ দিয়ে বড় করে তুলবেন।

Read full story at source