তাওহিদি জ্ঞানতত্ত্ব ও ফিতরাতি বাস্তুবিদ্যা: বাস্তবতা, সত্য ও জ্ঞানের সমন্বয়

· Prothom Alo

সব সত্যের উৎস এক, কারণ সব অস্তিত্বের উৎস এক। ফিতরাতি বাস্তুবিদ্যা জ্ঞানকে দেখে একক বাস্তবতার বহুমাত্রিক অনুধাবন হিসেবে।

Visit bettingx.club for more information.

যখন সমগ্র কায়েনাত একটি একক সৃষ্টিগত নেজামের অধীন পরিচালিত হয়, তখন সেই নেজামকে জানার সব সঠিক প্রচেষ্টাও শেষ পর্যন্ত একই বাস্তবতার বিভিন্ন স্তরে পৌঁছাবে। অর্থাৎ জ্ঞানের ঐক্য কোনো কৃত্রিম সমন্বয় নয়, বরং অস্তিত্বের ঐক্যেরই জ্ঞানতাত্ত্বিক প্রতিফলন।

এর মানে পরিষ্কার। বাস্তবতা যখন একীভূত, তখন তার জ্ঞান পরস্পর বিরোধী হতে পারে না। প্রাকৃতিক জ্ঞান, সামাজিক জ্ঞান, সাধারণ মানবিক অভিজ্ঞতা এবং ওহিগত জ্ঞান একই বাস্তবতার ভিন্ন স্তর উন্মোচন করে। তাদের পার্থক্য সত্যের ভিন্নতায় নয়, বরং পর্যবেক্ষণের ক্ষেত্র, অনুসন্ধানের পদ্ধতি এবং ব্যাখ্যার পরিসরে।

এখানে সত্য মানে, বাস্তবতার সঙ্গে জ্ঞানের যথার্থ সামঞ্জস্য। সেই বাস্তবতার ভৌত, জৈবিক, সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক—সব কটি স্তরই সত্যের অন্তর্ভুক্ত। সত্য এখানে এক।

নেজামের বিভিন্ন শাখা পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে না। যদি কোথাও দ্বন্দ্ব দেখা দেয়, তবে তা বাস্তবতার নয়, বরং মানব-ব্যাখ্যা, পদ্ধতিগত সীমাবদ্ধতা অথবা আংশিক জ্ঞান থেকে উদ্ভূত।

সত্য এক হওয়া মানে জ্ঞানের সব পথ এক হওয়া নয়। বরং বাস্তবতা এক বলেই তাকে জানার বহু পথ থাকতে পারে। সেই পথগুলোর পদ্ধতি, ভাষা এবং অনুসন্ধানক্ষেত্র ভিন্ন হলেও তারা যদি সত্যের অনুসন্ধানে অবিচল থাকে, তবে শেষ পর্যন্ত একই বাস্তবতার বিভিন্ন দিক উন্মোচন করবে।

প্রত্যেক জ্ঞানশাখার নিজস্ব বিষয়, অনুসন্ধান-পদ্ধতি ও ব্যাখ্যার পরিসর রয়েছে। প্রাকৃতিক জ্ঞান কায়েনাতের ভৌত, জৈবিক ও পরিবেশগত নেজাম উন্মোচন করে, অর্থাৎ জগৎ কীভাবে পরিচালিত হয় এবং সৃষ্টি কীভাবে তার অন্তর্নিহিত ভারসাম্য রক্ষা করে, তার ব্যাখ্যা প্রদান করে।

সামাজিক জ্ঞান মানবসমাজ, সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির নেজাম বিশ্লেষণ করে, অর্থাৎ সেই সৃষ্টিগত ভারসাম্যের মধ্যে মানুষ কীভাবে সম্মিলিত জীবন নির্মাণ, পরিচালনা ও বিকশিত করে, তা অনুধাবন করায়।

অভিজ্ঞতালব্ধ মানবিক প্রজ্ঞা দীর্ঘ মানব-অভিজ্ঞতার নির্যাস হিসেবে জীবনযাপনের ব্যবহারিক বিচক্ষণতা গড়ে তোলে, অর্থাৎ ব্যক্তি ও সমাজ কীভাবে জীবন ও জগতের সেই ভারসাম্য সংরক্ষণ করবে, তার বাস্তব প্রজ্ঞা বয়ান করে।

আর ওহিগত জ্ঞান অস্তিত্বের চূড়ান্ত উৎস, উদ্দেশ্য, নৈতিক ভিত্তি ও মানবজীবনের পরিণতি উদ্ভাসিত করে। অর্থাৎ কেন এই জগৎ, কেন মানুষ, তার গন্তব্য ও কর্তব্য কী এবং কেন এই সৃষ্টিগত ভারসাম্য সংরক্ষণ একটি নৈতিক, আধ্যাত্মিক ও খেলাফতগত দায়িত্ব—তার চূড়ান্ত দিকনির্দেশনা প্রদান করে।

ফিতরাত: অস্তিত্ব, উদ্দেশ্য ও নেজামের দার্শনিক ভিত্তি

অতএব ওহি মানুষের ফিতরাতকে জাগ্রত করে, জাগ্রত ফিতরাত মানুষকে কায়েনাত সঠিকভাবে পাঠ করতে সক্ষম করে, কায়েনাতের পর্যবেক্ষণ সামাজিক জীবনে প্রতিফলিত হয়, সামাজিক অভিজ্ঞতা নতুন উপলব্ধির জন্ম দেয়, আর এই সমগ্র অভিজ্ঞতা মানুষকে ওহির হিকমাহ আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করে।

ওহিগত জ্ঞান সমগ্র জ্ঞানকে তার চূড়ান্ত অর্থ, মূল্য ও উদ্দেশ্যের মধ্যে সংহত করে।

জীবন ও জগতের জন্য সবাইকে প্রয়োজন। এখানে ওহি বিজ্ঞানকে বাতিল করে না, বিজ্ঞান ওহির বিকল্প হয় না, সমাজবিজ্ঞান নৈতিকতার স্থান দখল করে না, নৈতিকতাও সমাজবাস্তবতাকে অস্বীকার করে না। প্রতিটি জ্ঞান অপরটির সম্পূরক হয়ে একটি সমন্বিত জ্ঞান-নেজাম গড়ে তোলে।

এই নেজামের বিভিন্ন শাখা পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে না। যদি কোথাও দ্বন্দ্ব দেখা দেয়, তবে তা বাস্তবতার নয়, বরং মানব-ব্যাখ্যা, পদ্ধতিগত সীমাবদ্ধতা অথবা আংশিক জ্ঞান থেকে উদ্ভূত। অতএব প্রকৃত জ্ঞানচর্চা একটি শাস্ত্রকে অন্যটির বিরুদ্ধে দাঁড় করায় না। তার লক্ষ্য, প্রতিটিকে তার যথাযথ পরিসরে স্থাপন করে সমগ্র বাস্তবতার একটি ঐক্যবদ্ধ উপলব্ধি হাসিল করা।

যদি বৈজ্ঞানিক অনুসন্ধান, সামাজিক অভিজ্ঞতা এবং কোনো প্রচলিত ধর্মীয় ব্যাখ্যার মধ্যে মতভেদ দেখা দেয়, তাহলে ফিতরাতি বাস্তুবিদ্যার অবস্থান কী হবে? সে মনে করে—চূড়ান্ত সত্য কখনো নিজের সঙ্গে বিরোধ সৃষ্টি করে না।

ফিতরাতি বাস্তুবিদ্যার জ্ঞানতত্ত্ব তাহলে কি ধর্মীয় জ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানের পার্থক্যকে বিলুপ্ত করে দেয়? না। জ্ঞানের ঐক্য (ইউনিটি অব নলেজ) এবং জ্ঞানের অভিন্নতা (ইউনিফরমিটি অব নলেজ) এক নয়।

ফিতরাতি বাস্তুবিদ্যা কখনোই দাবি করে না যে সব জ্ঞান অভিন্ন তথা সব জ্ঞান একই পদ্ধতিতে অর্জিত হয়, একই মাত্রার নিশ্চয়তা বহন করে, কিংবা একই ধরনের প্রশ্নের উত্তর দেয়। তার দাবি হলো, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে অর্জিত জ্ঞান যদি সত্য হয়, তবে তারা শেষ পর্যন্ত একই বাস্তবতার বিভিন্ন দিক উন্মোচন করবে।

ঐক্য এখানে উৎসের, বাস্তবতার এবং উদ্দেশ্যের, পদ্ধতির নয়।

যদি বৈজ্ঞানিক অনুসন্ধান, সামাজিক অভিজ্ঞতা এবং কোনো প্রচলিত ধর্মীয় ব্যাখ্যার মধ্যে মতভেদ দেখা দেয়, তাহলে ফিতরাতি বাস্তুবিদ্যার অবস্থান কী হবে? সে মনে করে—চূড়ান্ত সত্য কখনো নিজের সঙ্গে বিরোধ সৃষ্টি করে না।

অতএব দ্বন্দ্ব দেখা দিলে ধরে নিতে হবে যে, কোথাও তথ্য, ব্যাখ্যা অথবা পদ্ধতিগত অনুমানের সীমাবদ্ধতা রয়েছে। ফলে সত্যের প্রতি আনুগত্যের অর্থ কোনো একটি ব্যাখ্যাকে অন্ধভাবে অগ্রাধিকার দেওয়া নয়, বরং সংশ্লিষ্ট সব অর্থসম্ভাবনাকে সমালোচনামূলকভাবে পুনর্বিবেচনা করা।

ফিতরাত: অস্তিত্ব, উদ্দেশ্য ও নেজামের দার্শনিক ভিত্তি

এই জ্ঞানতত্ত্ব ওহিকে জ্ঞানতাত্ত্বিক ভিত্তি হিসেবে গ্রহণ করে। এতে কি বিজ্ঞান তার স্বাধীনতা হারায়? না, বিজ্ঞান এতে পরাধীন হয় না। ফিতরাতি বাস্তুবিদ্যা বিজ্ঞানকে তার নিজস্ব অনুসন্ধান-পদ্ধতিতে সম্পূর্ণ স্বাধীনতা দেয়। কিন্তু এই স্বাধীনতা কোনো জ্ঞানশাখাকে সমগ্র বাস্তবতার একচ্ছত্র ব্যাখ্যাকারী হওয়ার অধিকার দেয় না।

বিজ্ঞান প্রকৃতির কার্যকারণ ব্যাখ্যা করতে পারে, কিন্তু নৈতিকতার চূড়ান্ত উৎস বা অস্তিত্বের চূড়ান্ত উদ্দেশ্য নির্ধারণ তার পদ্ধতিগত এখতিয়ারের বাইরে। একইভাবে ওহিও পরীক্ষাগারভিত্তিক অনুসন্ধানের বিকল্প নয়। এই পারস্পরিক সীমারেখা স্পষ্ট করাই জ্ঞানের প্রকৃত সমন্বয়ের শর্ত।

সাধারণ জ্ঞান ও সামাজিক জ্ঞান সংস্কৃতিনির্ভর। সেগুলোকে ওহির সঙ্গে একই কাঠামোয় রাখা কি উচিত? এই আপত্তির সীমাবদ্ধতা রয়েছে। ফিতরাতি বাস্তুবিদ্যা সাধারণ জ্ঞান বা সামাজিক জ্ঞানকে অভ্রান্ত মনে করে না। এগুলো সে পরিবর্তনশীল, সংশোধনযোগ্য এবং ঐতিহাসিকভাবে বিকাশমান বলে কবুল করে।

ওহি এখানে প্রতিস্থাপক নয়, বরং নৈতিক ও সত্যগত মানদণ্ড। সে দেখায়, যা ফিতরাত, ন্যায় ও সত্যের অনুকূল, তা গ্রহণযোগ্য, আর যা মানবমর্যাদা, ন্যায় বা সৃষ্টিগত ভারসাম্যের বিরুদ্ধে যায়, তা সংশোধনের বিষয়।

এই মডেল কি জ্ঞানের বহুত্ববাদকে অস্বীকার করে? না। ফিতরাতি বাস্তুবিদ্যা জ্ঞানের বহুত্বকে অস্বীকার করে না, বরং বহুত্বের মধ্যে নিহিত ঐক্যকে ব্যাখ্যা করে সে। পদার্থবিদ্যা, জীববিদ্যা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন, নীতিশাস্ত্র ও তাফসির—প্রতিটির নিজস্ব বিষয়, পদ্ধতি ও ভাষা রয়েছে।

জ্ঞানের চূড়ান্ত উদ্দেশ্য কেবল তথ্য অর্জন নয়; তার লক্ষ্য হিকমাহ বা প্রজ্ঞার বিকাশ। আর হিকমাহর উদ্দেশ্য কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়; বরং ইনসাফ ও আমানতদারির চর্চা।

কিন্তু তাদের আলোচ্য বাস্তবতা একই মহাবিশ্বের অংশ। তাই তাদের মধ্যে সংলাপ সম্ভব, সমন্বয় সম্ভব এবং পারস্পরিক যৌথতাও সম্ভব।

ফিতরাতি বাস্তুবিদ্যা কি ধর্মীয় মতবাদকে বৈজ্ঞানিক সত্যের ওপর চাপিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা? না। এটি বিজ্ঞানের ইসলামায়নধর্মী সরলীকৃত প্রকল্প নয়, বরং জ্ঞানকে তাওহিদি বিশ্বদৃষ্টিতে পুনর্বিন্যাস করার একটি দার্শনিক প্রয়াস।

এখানে বৈজ্ঞানিক তথ্যকে ধর্মীয় ভাষায় জোর করে ব্যাখ্যা করা হয় না, আবার ধর্মীয় বয়ানকেও পরীক্ষাগারভিত্তিক অনুমানের স্তরে নামিয়ে আনা হয় না। বরং প্রতিটি জ্ঞানকে তার স্বকীয়তা অক্ষুণ্ন রেখে বৃহত্তর সত্যের মধ্যে স্থান দেওয়া হয়।

সত্যের বিভিন্ন পথ থাকতে পারে, কিন্তু সত্যের একাধিক পরস্পরবিরোধী উৎস থাকতে পারে না। তাই ফিতরাতি বাস্তুবিদ্যা কোনো জ্ঞানশাখার বিলুপ্তিতে রাজি নয়। সে বরং নিশ্চিত করে তাদের একটি সুশৃঙ্খল, স্তরবিন্যস্ত ও তাওহিদভিত্তিক সমন্বয়, যেখানে প্রতিটি শাস্ত্র নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেই পুরো সত্যের উপলব্ধিতে অবদান রাখে।

জ্ঞানের চূড়ান্ত উদ্দেশ্য কেবল তথ্য অর্জন নয়; তার লক্ষ্য হিকমাহ বা প্রজ্ঞার বিকাশ। আর হিকমাহর উদ্দেশ্য কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়; বরং ইনসাফ ও আমানতদারির চর্চা। এই ইনসাফ ও আমানতদারির ক্ষেত্রও শুধু মানবসমাজে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র প্রকৃতিজুড়ে বিস্তৃত।

জীবনে এই হাকিকতকে জাগ্রত ও বাস্তব রূপে ধারণ করার সাধনাই হলো ফিতরাতভিত্তিক বাস্তুবিদ্যার অন্বেষা।

কায়েনাতের নেজাম ও অস্তিত্বগত সংহতি: তাওহিদের দার্শনিক ভিত্তি

Read full story at source