সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন
· Prothom Alo

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন। ২০২৫ সালের এ পরীক্ষায় একসঙ্গে দুই ভাই ও এক বোন এমন সাফল্য অর্জন করেছে।
একসঙ্গে যমজ তিন ভাইবোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের ঘটনা এলাকাটিতে আলোচনার জন্ম দিয়েছে। তাদের সাফল্যে পরিবারের পাশাপাশি শিক্ষক, সহপাঠী ও স্থানীয় মানুষের অনেকেই আনন্দ প্রকাশ করেছেন।
Visit milkshakeslot.com for more information.
ইউসুফ আলী, প্রধান শিক্ষক, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ভাই–বোন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী।বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। তাদের বয়স ১২ বছর। তারা উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম ও শিক্ষক আর্জিনা আক্তারের সন্তান।
তিন ভাইবোন বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর মোট চারজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে তিনজনই যমজ ভাইবোন।
ওই তিনজনের মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার বলেন, তাঁর তিন সন্তান ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তাদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পরিবারের উৎসাহ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। বিদেশে থাকা বাবা নিয়মিত সন্তানের পড়াশোনার খোঁজ নিতেন এবং উৎসাহ দিতেন। তিনি চান, তাঁর সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করুক।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর মোট চারজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে যমজ তিন ভাইবোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন বিদ্যালয়ের জন্য বিশেষ গর্বের বলে মন্তব্য করেন প্রধান শিক্ষক ইউসুফ আলী। তিনি বলেন, তারা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী।