ঢাকা মেট্রো হাফ ম্যারাথনে দৌড়ালেন সহাস্রাধিক দৌড়বিদ

· Prothom Alo

ভোরের আলো তখনো ফোটেনি। কিন্তু হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার তখন দৌড়বিদদের পদচারণে মুখর। সবার গায়ে নানা রঙের জার্সি, কেউ ব্যস্ত শেষ মুহূর্তের স্ট্রেচিংয়ে। স্টার্টিং হর্ন বাজতেই একে একে বিভিন্ন বিভাগের প্রতিযোগীরা ছুটে গেলেন রাজধানীর অন্যতম নান্দনিক সড়ক ধরে। দৌড়বিদ, স্বেচ্ছাসেবক ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে শুক্রবার ভোরে হাতিরঝিল যেন পরিণত হয়েছিল এক দৌড়ের উৎসবে।

Visit extonnews.click for more information.

এমন পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে ‘আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬’। গতকাল, ১৭ জুলাই ট্রায়াথলন ড্রিমার্সের দ্বিতীয়বারের এ আয়োজনে দেশ-বিদেশের সহাস্রাধিক দৌড়বিদ অংশ নেন।

‘রান দ্য সিটি, সেলিব্রেট দ্য কালচার’ প্রতিপাদ্যে আয়োজিত এ দৌড়ে হাফ ম্যারাথনের (২১ দশমিক ১ কিলোমিটার) পাশাপাশি ছিল ১৫ কিলোমিটার, ৭ দশমিক ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ কিলোমিটার দৌড়ের বিভাগ। নতুন ও অভিজ্ঞ—সব ধরনের দৌড়বিদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।

আয়োজক ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, আয়োজনের সব কটি দৌড় বিভাগ এআইএমএস (অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেস) স্বীকৃত। এ ছাড়া পেশাদার টাইমিং সিস্টেম, মেডিক্যাল সাপোর্ট, হাইড্রেশন স্টেশন, নিরাপত্তাব্যবস্থা এবং শতাধিক স্বেচ্ছাসেবকের সমন্বয়ে আয়োজনটি সম্পন্ন হয়েছে।

প্রতিটি বিভাগেই নারী ও পুরুষ বিভাগে সেরা নির্বাচন করা হয়। দেওয়া হয় প্রাইজমানি। হাফ ম্যারাথন পুরুষ বিভাগে ১ ঘণ্টা ১৮ মিনিট ১৬ সেকেন্ড (গান টাইম) সময় নিয়ে চ্যাম্পিয়ন হন আশরাফুল আলম। নারী বিভাগে ১ ঘণ্টা ৪৯ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন হামিদা জেবা। এই ২১ দশমিক ১ কিলোমিটারের ৪০ বছর বা তার বেশি বয়সী বিভাগে পুরুষদের মধ্যে ১ ঘণ্টা ৫১ মিনিট ১৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন এ কে এম গোলাম কিবরিয়া। নারী বিভাগে ২ ঘণ্টা ৩২ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে শীর্ষ স্থান অর্জন করেন ফাতেমা আঞ্জুম হাসান।

প্রতিটি বিভাগেই নারী ও পুরুষ বিভাগে সেরা নির্বাচন করা হয়

১৫ কিলোমিটার বিভাগে পুরুষদের মধ্যে পলাশ শেখ এবং নারী বিভাগে সায়তো রোখিত চ্যাম্পিয়ন হন। তাঁরা সময় নিয়েছেন যথাক্রমে ৫৩ মিনিট ১৯ সেকেন্ড এবং ১ ঘণ্টা ২৮ মিনিট ২২ সেকেন্ড।

৭ দশমিক ৫ কিলোমিটার বিভাগে পুরুষদের মধ্যে মুহিবুর রহমান রাহি ২৮ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। নারী বিভাগে রানি টিকাদার ৪৫ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন।

শিশুদের এক কিলোমিটার কিডস রানে আতিক আল মামুন ৪ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, প্রাইজমানি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

দৌড় পরিচালক মো. আল-আমিন বলেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বাংলাদেশের রানিং সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি উদ্যোগ। এবারের সফল আয়োজন আবারও প্রমাণ করেছে, আন্তর্জাতিক মানের রোড রানিং ইভেন্ট আয়োজনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে।

কেপ ভার্দেতে বসে ২০২২ বিশ্বকাপ ফাইনাল দেখেছি, কে জানত এমন অভিজ্ঞতা হবে

Read full story at source