রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএতে এমবিএ ভর্তি, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

· Prothom Alo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ১৯তম ব্যাচের এমবিএ প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ গ্র্যাজুয়েটরা এমবিএ প্রোগ্রামে ভর্তিতে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি ৩৯ ক্রেডিটের এবং পাঠদান হবে ইংরেজি মাধ্যমে।

Visit betsport.cv for more information.

হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড

আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪.০০-এর স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএ নিয়ে বিবিএ পাস হতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫০ টাকা, যা ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে আইবিএ ভবনে ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতার ওপর এমসিকিউ পদ্ধতিতে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, ২.৫০ সিজিপিএ থাকলেই আবেদন করা যায়

বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা আইবিএর অন্য কোনো এমবিএ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

Read full story at source