নারী এশিয়া কাপে ভারত–পাকিস্তান এক গ্রুপে, বাংলাদেশের গ্রুপে কারা
· Prothom Alo

এশিয়া কাপ ক্রিকেটে আবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল মেয়েদের এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে। আগামী ২৮ আগস্ট থেকে দুবাইয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল।
Visit freshyourfeel.com for more information.
৮ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
২৮ আগস্ট হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টুয়েন্টি এশিয়া কাপ। ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ লড়াইটি হবে ৫ সেপ্টেম্বর।
টুর্নামেন্টের সব ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলোর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা)।
গ্রুপ পর্বের খেলায় প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। আগামী ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামবে।
টি-টুয়েন্টি সংস্করণে নারীদের এশিয়া কাপের এটি ষষ্ঠ আসর। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ২০১৮ সালের আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
কোন গ্রুপে কারা—
গ্রুপ ‘এ’
ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং
গ্রুপ ‘বি’
শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া
বাংলাদেশের ম্যাচ কবে—
৩১ আগস্ট, বাংলাদেশ-ইন্দোনেশিয়া, রাত ৯–৩০ মি.
৬ সেপ্টেম্বর, বাংলাদেশ-শ্রীলঙ্কা, রাত রাত ৯-৩০ মি.
৮ সেপ্টেম্বর, বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত, রাত রাত ৯-৩০ মি.