৪১-এ বলিউডের লঙ্কান সুন্দরী, ১৬টি বোল্ড লুকে নজর কেড়েছেন বছরজুড়ে

· Prothom Alo

আজ ৪১ বছরে পা দিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউডে নিজের জায়গা অনেক আগেই পাকা করে নিয়েছেন এই লঙ্কান সুন্দরী। অভিনয়ের পাশাপাশি তাঁর গ্ল্যামারাস উপস্থিতি, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব ও নজরকাড়া ফ্যাশন সেন্সও তাঁকে সব সময় রেখেছে আলোচনায়। অ্যাওয়ার্ড শো থেকে রেড কার্পেট, ফটোশুট থেকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি। ব্যক্তিজীবন ঘিরে নানা সময়ে আলোচনা-সমালোচনা থাকলেও সেসব ছাপিয়ে জ্যাকুলিনকে বারবার দেখা গেছে নিজের চেনা আত্মবিশ্বাসী রূপে। ফ্যাশনের ক্ষেত্রেও বয়স যেন তাঁর কাছে কেবল একটি সংখ্যা। সময়ের সঙ্গে তাঁর স্টাইল হয়েছে আরও পরিণত, সাহসী ও গ্ল্যামারাস। জন্মদিনে দেখা যাক, সময়ের কোন কোন লুকে বারবার নজর কেড়েছেন এই বলিউড তারকা।

Visit michezonews.co.za for more information.

সমুদ্রবিলাস করতে নায়িকা বেছে নিয়েছেন আইস-ব্লু নিটেড হল্টার-নেক গাউন পারপেল লাউঞ্জ ওয়্যারে আকর্ষণ ছড়াচ্ছেন তিনি সাদা স্ট্র্যাপলেস গাউনে তাঁর লুকটি ভীষণ রোমান্টিক ও এলিগেন্ট। স্যাটিন বডিসের সঙ্গে শিয়ার গ্লাভস যোগ করেছে ভিন্টেজ আবেদন। গলায় শোভা পাচ্ছে পিংক স্টোন পেন্ডেন্ট নেকলেস ব্রাউন-সাদা কনট্রাস্ট ক্রপ টপ ও ম্যাচিং স্কার্ট পরেছেন সুন্দরী । সঙ্গে একই টোনের ওভারসাইজড ব্লেজার আর চাংকি পার্ল চোকার নেকলেস পরে কাড়ছেন তিনি। হট পিংক ব্যাকলেস স্যাটিন গাউনে তাঁকে দারুণ গ্ল্যামারাস লাগছেসমুদ্রের রঙের সঙ্গে মিলিয়ে গাউন পরেছেন সুন্দরী। রয়্যাল ব্লু রঙের বডি ফিটেড লেদার গাউনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন জ্যাকুলিন। খুলে রাখা ওয়েভি হেয়ারস্টাইল করেছেন সুন্দরী। মেকআপে ফোকাস তাঁর চোখে। গাউনের সঙ্গে মিলিয়ে নীলাভ আইলাইনার চোখে এনে দিয়েছে ড্রামাটিক আমেজ।সি গ্রিন স্যাটিন হল্টার-নেক গাউনে তাঁর লুকটি এককথায় সফিস্টিকেটেড। ডিপ প্লাঞ্জিং নেকলাইন আর সাইড কাট-আউট ডিজাইন সিলুয়েটে যোগ করেছে মডার্ন টাচ। লঙ্কান সুন্দরী দেখা দিয়েছেন রেট্রো ডিভা লুকে। কাউল নেকের মেটালিক গোল্ডেন টপ আর স্কার্টের সঙ্গে সাবেকি হেয়ারস্টাইলে আবেদন ছড়াচ্ছেন তিনি হল্টার-নেক ডেনিম ব্রালেট আর কার্গো প্যান্টের হিপহপ লুকে আকর্ষণ বাড়িয়েছে বেণি করা চুলকালো ক্রপড ট্যাংক টপের সঙ্গে লো-রাইজ ডেনিম জিনস্‌ আর গোল্ড বেলি চেইনে বোল্ড জ্যাকুলিন । প্যাস্টেল শেডের মাল্টিকালার সিকুইন গাউনে তাঁকে লাগছে অন্য রকম সুন্দর। থাই-হাই স্লিট আর কাট-আউট ডিটেইলিং লুকটিতে যোগ করেছে বোল্ড টাচ । সাদা অফ-শোল্ডার পাফ-স্লিভ মিনি ড্রেস পরে সৈকত উপভোগ করছেন তিনি। রাখঢাক ছাড়াই কালো নেটের বডিস্যুটের সঙ্গে কালো স্টিলেটো পরেছেন জ্যাকুলিন এখানে।প্লাঞ্জিং নেকলাইনের কালো গাউনে ফুতে উঠেছে সাহসী ছোঁয়া। পুরো ড্রেসটি ফিটেড, লম্বা হাতা আর ঝকঝকে জুয়েল ব্রোচ দিয়ে কোমরে রুচড ডিটেইল করা। সঙ্গে জ্যাকুলিন বেছে নিয়েছেন বড় আকারের মেটালিক হুপ ইয়াররিংস। স্ট্র্যাপলেস আর মারমেইড কাটের কপার গোল্ড বডি হাগিং গাউনে অভিনেত্রী

Read full story at source