ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক

· Prothom Alo

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলকে পশ্চিমবঙ্গের হুগলিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

Visit catcrossgame.com for more information.

মেডিক্যাল পড়ুয়া এক শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীশিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন পোরেল।

আজ পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিষেক পোরেলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। মামলাটি এখন হুগলির চুঁচুড়া আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে আছে।

হুগলির মগরা থানায় অভিযোগটি দায়ের করেছেন ওই নারী শিক্ষার্থী। তাঁর অভিযোগ, বিয়ের কথা বলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটসম্যান। গোপন মুহূর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে তা দিয়ে পরবর্তী সময়ে তাঁকে ভয় দেখানোর অভিযোগও তোলা হয়েছে।

আইপিএলে ৩৫ ম্যাচ খেলেছেন অভিষেক

মামলার তদন্তে গতি আনতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। শুনানি শেষে আদালত পুলিশকে অবিলম্বে অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশে মগরা থানা–পুলিশ পোরেলের সব ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। ব্যক্তিগত কোনো ছবি বা ভিডিও যেন ছড়িয়ে পড়তে না পারে, সেই উদ্দেশ্যেই এই নির্দেশ দেন হাইকোর্ট। তদন্তের স্বার্থে পুলিশ ইতিমধ্যে একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।

সেই শিক্ষার্থীর প্রথম এজাহারে উল্লেখ করা তথ্য অনুযায়ী, এই ক্রিকেট তারকা তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন। খাবার না দিয়ে সম্পূর্ণ একা করে রাখা হয়। যার ফলে ওই শিক্ষার্থী শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হাঁটতে পর্যন্ত পারছিলেন না।

বাংলাদেশের টেস্ট দুই দিনে শেষ হোক, চান না মারারার কিউরেটর

অভিযোগকারী জানান, দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথেই ছিল। কিন্তু ক্রিকেটারের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তাঁদের সম্পর্কে চিড় ধরে।

অভিষেক পোরেল বাংলার ক্রিকেটে পরিচিত মুখ। ২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। পরে ভারত ‘এ’ দলেও ডাক পান। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের দলে যোগ দেন অভিষেক। আইপিএলে দিল্লির হয়ে খেলেছেন ৩৫ ম্যাচ, রান করেছেন ৭৬৯।

প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের কাছে গেলেন সৌরভ গাঙ্গুলী

Read full story at source