হাসানের ৬, পেসারদের ১০—ডারউইন টেস্টের প্রথম দিন দেখুন ২০ ছবিতে

· Prothom Alo

ডারউইনে আজ শুরু হয়েছে বাংলাদেশ–অস্ট্রেলিয়া দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দিনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান নিয়ে দিন শেষ করেছে। বাংলাদেশের স্বপ্নের মতো শুরুর এই দিনের ২০টি ছবি দেখুন প্রথম আলোর বিশেষ আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায়।
দিনের শুরুতে মারারা ক্রিকেট গ্রাউন্ডের আকাশ ছিল উজ্জ্বল। ২২ বছর পর আজই টেস্ট ফিরেছে এ মাঠেটসের সময় টিম একাদশ বিনিময় করছেন দুই অধিনায়ক নাজমুল হোসেন ও প্যাট কামিন্স আদিবাসী অস্ট্রেলিয়ানদের প্রতি সম্মান, সম্প্রীতি ও স্বীকৃতি হিসেবে খেলা শুরুর আগে ছিল বিশেষ আয়োজন। যার নাম ‘বেয়ারফুট সার্কেল’ বা খালি পায়ে দাঁড়ানোর প্রতীকী বলয়। দুই দলের খেলোয়াড়েরা এ সময় মাঠে ছিলেন আদিবাসী অস্ট্রেলিয়ানদের প্রতিনিধিত্ব করেছেন তাঁরাখেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় বাংলাদেশ দলশুরু থেকেই আক্রমণাত্মক ফিল্ডিংয়ে বাংলাদেশ, স্লিপে চারজনদিনের প্রথম উইকেটটা নেন হাসান মাহমুদ, শিকার জ্যাক ওয়েদারাল্ড। এই অস্ট্রেলিয়া দলে ডারউইনে জন্ম নেওয়া একমাত্র ক্রিকেটার ওয়েদারাল্ডই হাসান দুই উইকেট নেওয়ার পর শিকারির তালিকায় নাম লেখান ইবাদত হোসেন। ফেরান মারনাস লাবুশেনকেউইকেট শিকারের পর ইবাদতের ‘স্যালুট’ উদ্‌যাপনতিন পেসারের মধ্যে তাসকিন আহমেদও আর বাকি থাকবেন কেন? প্রথম সেশনে উইকেট নেন তিনিও। ক্যামেরন গ্রিনকে আউট করে অস্ট্রেলিয়ার স্কোর পরিণত করেন ৪/৭৪–এ প্রথম সেশনে স্টিভেন স্মিথের উইকেটও পেয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু ব্যাটে বল লাগার পরও ডিআরএস প্রযুক্তির কারণে বেঁচে যান। শেষ পর্যন্ত খেলেন ৭১ রানের ইনিংসদিনটা বাংলাদেশের করে তুলেছেন তিন পেসার ইবাদত, তাসকিন ও হাসানই। প্রথম দুজন দুটি করে আর তৃতীয়জন ৬টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে বাংলাদেশের পেসারদের ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি বাংলাদেশ দলকে সমর্থন জানাতে গ্যালারিতে ছিলেন প্রবাসীরা৫৫ রানে ৬ উইকেট, ক্যারিয়ারসেরা বোলিংয়ের বলটা আলাদা স্মারক হয়েই থাকবে হাসানের কাছেসম্প্রচার চ্যানেলের হয়ে কথা বলার আগে হাসানকে অভিনন্দন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টেরডারউইনে আজ বারবার বাংলাদেশের পতাকা ওড়ানোর উপলক্ষ এনে দিয়েছেন হাসানব্যাটিংয়ে নেমে সাদমানের শুরুটা ভালোই হয়েছিল। ইনিংসটা অবশ্য ২ চারে ৩০ বলে ২০ রানে থেমে গেছেআরেক ওপেনার তানজিদ হাসানকে অবশ্য অস্ট্রেলিয়ানরা থামাতে পারেনি। দিন শেষে অপরাজিত ৬৭ বলে ৩২ রানেমুমিনুলও অপরাজিত। তুলনামূলক আক্রমণাত্মকও। ৪৯ বলের ইনিংসে ৬ চারসহ করেছেন ৩৫ রান৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে ৯৬ রানে রেখে দিন শেষে মাঠ ছাড়েন তানজিদ–মুমিনুলহাসানের হাত ধরে ডারউইনে বাংলাদেশের উজ্জ্বল দিন

Visit freshyourfeel.org for more information.

Read full story at source