‘দ্রৌপদী এখন ট্রেনে’ নিয়ে জামালপুর বন্ধুসভার পাঠচক্র

· Prothom Alo

আমজাদ হোসেন ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রকার, অভিনেতা, সাহিত্যিক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও গীতিকার। তিনি ১৪ আগস্ট ১৯৪২ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন এবং ১৪ ডিসেম্বর ২০১৮ সালে থাইল্যান্ডের ব্যাংককে মৃত্যুবরণ করেন।

Visit moryak.biz for more information.

শৈশব থেকেই তাঁর সাহিত্যচর্চার প্রতি আগ্রহ ছিল। কবিতা, ছড়া, গল্প ও উপন্যাস লেখার মাধ্যমে তাঁর সৃজনশীল জীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি নাটক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। অভিনেতা হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন। ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রে ‘মধু ভাই’ চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে স্মরণীয়।

চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আমজাদ হোসেনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোলাপী এখন ট্রেনে’। সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। আমজাদ হোসেনের সৃষ্টিতে সাধারণ মানুষের জীবন, দুঃখ-কষ্ট, সামাজিক বৈষম্য, শোষণ ও মানবিকতার বিষয়গুলো বিশেষভাবে ফুটে উঠেছে।

‘গোলাপী এখন ট্রেনে’ আমজাদ হোসেন পরিচালিত ১৯৭৮ সালের একটি বিখ্যাত বাংলা চলচ্চিত্র। ছবিটি তাঁর নিজের লেখা ‘দ্রৌপদী এখন ট্রেনে’ উপন্যাস অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটি ৫ সেপ্টেম্বর ১৯৭৮ সালে মুক্তি পায়।

ছবিটির প্রধান চরিত্র গোলাপী, যার ভূমিকায় অভিনয় করেন ববিতা। এ ছাড়া, ফারুক, আনোয়ারা, আনোয়ার হোসেন, রওশন জামিল, এ টি এম শামসুজ্জামানসহ আরও অনেকে অভিনয় করেন। ছবির সংগীত পরিচালনা করেন আলাউদ্দীন আলী।

‘দ্রৌপদী এখন ট্রেনে’ উপন্যাসটি নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। সেই সঙ্গে ‘গোলাপী এখন ট্রেনে’ চলচ্চিত্রটি নিয়েও আলোচনা করা হয়। ১৪ আগস্ট বিকেলে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

গোলাপী একজন দরিদ্র গায়েনের মেয়ে। মণ্ডলের ছেলে মিলন তাকে ভালোবাসে। গোলাপীর বিয়ে ঠিক হলেও যৌতুক হিসেবে সাইকেল দেওয়ার দাবি ওঠে। মিলন গোপনে সাইকেলের টাকা দিলেও শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যায়। এই ঘটনায় গোলাপীর বাবা আত্মহত্যা করেন।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা

পরিবার চরম অর্থকষ্টে পড়লে গোলাপী সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। জীবিকা নির্বাহের জন্য সে ট্রেনে চড়ে বিভিন্ন জায়গায় কাজ করতে শুরু করে। কিন্তু গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা তার এই কাজকে ভালোভাবে নেয় না এবং তাকে ও ট্রেনে কাজ করা অন্যদের গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য সালিস বসায়।

এই চলচ্চিত্রের মাধ্যমে গ্রামীণ সমাজের শ্রেণিবৈষম্য, নারীর প্রতি অবিচার, দারিদ্র্য এবং সামাজিক কুসংস্কার অত্যন্ত বাস্তবভাবে উপস্থাপন করা হয়েছে।

‘গোলাপী এখন ট্রেনে’ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও কালজয়ী চলচ্চিত্র। ছবিটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা লাভ করে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, সহসাংগঠনিক সম্পাদক মো. বাকিবিল্লাহ, প্রচার সম্পাদক আবিদা ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলীসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা

Read full story at source