‘আমি চাই না আপনারা কোচ হয়ে বিদেশ সফরে যান’—ফেডারেশন কর্তাদের ক্রীড়া প্রতিমন্ত্রী
· Prothom Alo

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এবারের আসরে বাংলাদেশ ২২টি খেলায় অংশ নেবে। এ উপলক্ষে আজ ২২টি খেলার ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
Visit asg-reflektory.pl for more information.
জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সভায় এশিয়ান গেমস সামনে রেখে খেলোয়াড়দের প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ফেডারেশনগুলোর কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনাও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত কমনওয়েলথ গেমস, এশিয়ান বিচ গেমস, এশিয়ান ইয়ুথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমস—এই চারটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মোট প্রতিনিধি ছিলেন ২৪৮ জন। তাঁদের মধ্যে খেলোয়াড় ১৪২ জন, কোচ ১৭ জন এবং ফিজিও ও টিম ডাক্তার ছিলেন ৫ জন। বিপরীতে কর্মকর্তা ছিলেন ৮৪ জন। প্রতিনিধিদলে কর্মকর্তাদের এই আধিক্য নিয়ে সম্প্রতি নানা আলোচনা-সমালোচনা হয়েছে।
ফেডারেশন কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়টি আজকের সভায়ও উঠে আসে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমাদের যাঁরা ফেডারেশনের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক আছেন, হয়তো-বা আপনারা সাবেক ক্রীড়াবিদ। কিন্তু আমি কখনোই চাই না, আপনারা কোনো ক্রীড়াবিদ কিংবা কোচ হয়ে দলের সঙ্গে বিদেশ সফরে যান।’
সভায় অংশ নেওয়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের একাংশএকটি দলের সঙ্গে সারা বছর যে কোচ থাকবেন এবং নিয়মিত অনুশীলন করাবেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁকেই পাঠানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের পূর্বের অভিজ্ঞতা বলে, সারা বছর একজন কোচ অনুশীলন করিয়েছেন, আর যখন কোনো গেমস আসে বা বাইরে যাওয়ার সফর আসে, তখন সেই কোচকে বাদ দিয়ে কোনো কর্মকর্তা কোচ হয়ে চলে যান। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই দেখতে চাই না।’
শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়াই যেন লক্ষ্য না হয়, বরং পদক জয়ের মানসিকতা নিয়ে খেলোয়াড়দের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর ভাষায়, ‘শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের লক্ষ্য থাকতে হবে। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই সেরা পারফরমারদের এশিয়ান গেমসের দলে অন্তর্ভুক্ত করতে হবে, যেন কোনো অবস্থাতেই তাঁরা বাদ না পড়েন।’
সিটির মাঝমাঠে এবার মরক্কোর ‘বিস্ময় বালক’গত সপ্তাহেও ফেডারেশনগুলোর সঙ্গে সভা করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সভায় মূলত নতুন কমিটিগুলোর প্রতি নির্দেশনা এবং নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।
নতুন করে গঠিত ২৭টি ফেডারেশনের অ্যাডহক কমিটির বাইরে এবার এশিয়ান গেমসে যাচ্ছে ফুটবল ও ক্রিকেট দল। আজকের মতবিনিময় সভায় এই দুই ফেডারেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
১৪২ খেলোয়াড়ের বিপরীতে ৮৪ কর্মকর্তা, ৬০ জনের ভূমিকা নিয়ে প্রশ্ন