সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী
· Prothom Alo

নাজিফা তুষির সৌন্দর্যে বরাবরই থাকে আলাদা এক আকর্ষণ। তাঁর হাসি, চোখের চাহনি ও উপস্থিতি সহজেই নজর কাড়ে। ফ্যাশনেও নিজের স্বতন্ত্র রুচির পরিচয় দেন এই অভিনেত্রী। এর আগে হাওয়া সিনেমায় সর্পকন্যা গুলতি আর রইদ-এ সাধুর বৌয়ের নন-গ্ল্যাম চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। নিজের লুকে এনেছেন অবিশ্বাস্য ট্রান্সফরমেশন। এরপর সম্প্রতি সেই ইমেজ ভেঙে এবার জমকালো এক ইভনিং লুকে ধরা দিলেন তি
শাড়ির সঙ্গে আবেদনকাড়া ব্লাউজ ও গ্ল্যামারাস মেকআপে ফ্রেমে ধরা দিয়েছেন এই সুন্দরী। তুষির পরনে টিল বা ময়ূরকণ্ঠী রঙের শাড়ি।
Visit h-doctor.club for more information.
জমিনজুড়ে একই রঙের সুতায় ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম ফুলেল কারুকাজ, বর্ডারেও রাখা হয়েছে একই নকশা। শাড়ির সঙ্গে একই রঙের স্লিভলেস ব্লাউজ বেছে নিয়েছেন তুষি। তবে এই লুকের অন্যতম আকর্ষণ ব্লাউজটি।
স্প্যাগেটি স্ট্র্যাপের ব্লাউজটির সামনে রয়েছে সুইটহার্ট নেকলাইন আর পেছনে ক্রিসক্রস স্ট্র্যাপের নকশা। ব্যাকলেস কাটের এই ব্লাউজ শাড়ির সৌন্দর্যে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।
লুকের অন্যতম নজরকাড়া দিক তুষির আই মেকআপ। ডার্ক স্মোকি আইলুকে টিল আইশ্যাডোর ছোঁয়া, সঙ্গে গালে ব্লাশ-অন ও হাইলাইটার, ঠোঁটে গ্লসি নুড শেডের জন্য পুরো মেকআপে এসেছে সুন্দর ভারসাম্য।
হাফ-আপ স্টাইলে সাজানো চুলে সাদা ফুলের সংযোজন পুরো লুকটিতে এনেছে উৎসবের আবহ। কানে শোভা পাচ্ছে সোনালি ঝুমকা, যা ময়ূরকণ্ঠী শাড়ির সঙ্গে বেশ মানিয়ে গেছে।
সব মিলিয়ে শাড়ি-ব্লাউজের জুটি, মেকআপ ও ঝুমকার সমন্বয়ে তুষির এই সাজ হয়ে উঠেছে মার্জিত ও গ্ল্যামারাস। রাতের কোনো জমকালো উৎসব, বিয়ের অনুষ্ঠান কিংবা রিসেপশন পার্টির জন্য এমন লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা। পুরো সাজটি করা হয়েছে বাংলাদেশের রূপসদন ‘সিগনেচার লুক বাই সামিয়া’-র আয়োজনে। পোশাক, মেকআপ ও স্টাইলিংয়ের সুন্দর সমন্বয়েই পূর্ণতা পেয়েছে তাঁর এই সন্ধ্যার সাজ।
ছবি: ‘সিগনেচার লুক বাই সামিয়া’-র ইন্সটাগ্রাম