টটেনহামের প্রিমিয়ার লিগ স্কোয়াড থেকে বাদ পড়লেন রিচার্লিসন, যাবেন কোথায়

· Prothom Alo

টটেনহাম হটস্পারের প্রিমিয়ার লিগ দল থেকে বাদ পড়েছেন রিচার্লিসন। ক্লাবটির পক্ষ থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে জানিয়ে দেওয়া হয়েছে, এই মৌসুমে ক্লাবের ভাবনায় তিনি নেই।

Visit forestarrow.rest for more information.

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদল শেষ হওয়ার আগেই কোচ রবার্তো দে জার্বি রিচার্লিসনকে নিজের পরিকল্পনায় না রাখার কথা স্পষ্ট জানিয়ে দেন। টটেনহাম তাঁকে অন্য কোনো ক্লাবে বিক্রি বা ধারে পাঠানোর চেষ্টা করছে।

প্রিমিয়ার লিগে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর সময়সীমা গত মঙ্গলবার শেষ হলেও এখনো অন্যান্য দেশের লিগে সুযোগ রয়েছে। আজ শুক্রবার মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে তুর্কি ফুটবলের দলবদল, পর্তুগালে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এবং সৌদি প্রো লিগের ক্লাবগুলো ১২ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে পারবে।

ব্যক্তিগত শর্তে ত্রাবজোনস্পোরের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন রিচার্লিসন। এ কারণে তাঁর পরবর্তী ঠিকানা হিসেবে তুরস্কের ক্লাবটিকেই বেশি সম্ভাবনাময় মনে করা হচ্ছে। তবে টটেনহাম এখনো ক্লাবটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব পায়নি। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হওয়া ত্রাবজোনস্পোরে খেলছেন লিভারপুলের দুই সাবেক মোহাম্মদ সালাহ ও ফাবিনিও।

রিচার্লিসনকে প্রিমিয়ার লিগ স্কোয়াডের বাইরে রেখে কোচ জার্বি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, তাঁর দলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আর প্রয়োজন নেই। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমুশকে ধারে দলে টেনেছে টটেনহাম। আগামী গ্রীষ্মে ৬ কোটি পাউন্ডে মিসরীয় এই ফরোয়ার্ডকে স্থায়ীভাবে কিনে নেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে চুক্তিতে। একাদশে জায়গা পোক্ত করতে মারমুশের সঙ্গে লড়বেন ইংলিশ স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কে।

তবে ইংল্যান্ডে পরিবার নিয়ে থিতু হওয়া রিচার্লিসন আদৌ দেশটি ছাড়তে রাজি হবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। এভারটনের ইলিম্যান এনদিয়ায়েকে কেনার লক্ষ্যে অদলবদল চুক্তিতে ২৯ বছর বয়সী এ ব্রাজিলিয়ানের দাম সাড়ে তিন কোটি পাউন্ড নির্ধারণ করেছিল টটেনহাম। কিন্তু গত সোমবার সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে রিচার্লিসন জানান, তাঁর ভবিষ্যৎ অন্য কেউ নির্ধারণ করতে পারবে না।

ত্রাবজোনস্পোরের সভাপতি এরতুগ্রুল দোগান লন্ডনে আলোচনা চালালেও তাঁর প্রস্তাবিত ২ কোটি পাউন্ডের অনানুষ্ঠানিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে টটেনহাম। ত্রাবজোনস্পোরের সামনে অবশ্য বিকল্প পথ খোলা—ওয়েস্ট হাম ইউনাইটেডের ফরোয়ার্ড পাবলোর দিকে নজর রাখছে ক্লাবটি।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে টটেনহামের মৌসুমের প্রথম ম্যাচে একাদশে ছিলেন রিচার্লিসন। মারমুশের সঙ্গে চুক্তি হওয়ার আগে এবং সোলাঙ্কে শতভাগ ফিট না থাকায় সেই ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। গত জুলাইয়ে প্রাক্-মৌসুম সফরে কোচ দে জার্বি বলেছিলেন, রিচার্লিসন ‘কখনো বলেন ক্লাবে থাকতে চান, আবার কখনো বলেন চলে যেতে চান।’

মেসিকে সম্মান জানাতে দেরি সহ্য হলো না আর্জেন্টিনার ক্লাব ফুটবলের

গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারের পর বিক্রি হতে পারেন এমন খেলোয়াড়দের তালিকায় রিচার্লিসনকে অন্তর্ভুক্ত করেন দে জার্বি। ক্লাবটির এ ইতালিয়ান কোচ তখন বলেন, ‘রিচার্লিসনের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। সে অনেকবার বলেছে যে ক্লাব ছাড়তে চায়।’

টটেনহামে কখনোই সবার পছন্দের ফরোয়ার্ড হয়ে উঠতে পারেননি রিচার্লিসন

টটেনহামের সঙ্গে রিচার্লিসনের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোতে আরও এক বছর বাকি। তবে ক্লাবটির সামনে এই মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। ২০২২ সালে এভারটন থেকে প্রায় ৫ কোটি পাউন্ডে টটেনহামে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচে ৩২ গোল করেছেন রিচার্লিসন। চোটের কারণে টটেনহামে তাঁর সময়টা ভালো কাটেনি, কখনোই ক্লাবের প্রথম পছন্দের স্ট্রাইকার হয়ে উঠতে পারেননি রিচার্লিসন।

কোটি কোটি ইউরোর তারকাদের পাওয়া যাচ্ছে বিনা মূল্যে

Read full story at source