বসন্ত বাতাসে বন্ডাই ঘুড়ির উৎসবে

· Prothom Alo

সেপ্টেম্বর থেকে নভেম্বর অস্ট্রেলিয়াতে বসন্তকাল। শীতের আমেজ সরিয়ে প্রকৃতি জেগে ওঠে নতুন কলরবে। বইতে থাকে হুমায়ূন আহমেদের ভাষায় বসন্তের লিলুয়া বাতাস। আর এই বাতাসে ঘুড়ি ওড়ানোর জন্য প্রতিবছর সিডনির ওয়েভারলি কাউন্সিল ও অস্ট্রেলিয়ান কাইটফ্লায়ার্স সোসাইটির তত্ত্বাবধানে আয়োজন করা হয় ‘ফেস্টিভ্যাল অব উইন্ডস’। প্রতিবছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় রোববার সিডনির আইকনিক বন্ডাই সৈকতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ বছর এটি অনুষ্ঠিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর। সকাল সাড়ে ১০ থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। যদিও দর্শনার্থীরা ছিলেন সন্ধ্যা পর্যন্ত। আমরা প্রতিবছর সপরিবারে এই বর্ণিল আয়োজন দেখতে যাই। বন্ডাই সৈকতের নীল আকাশ রঙিন হয়ে ওঠে বিভিন্ন আকৃতির এবং রঙের ঘুড়িতে। আসুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক এ বছরের ঘুড়ি উৎসব।

Visit moryak.biz for more information.

চলছে ঘুড়ির বিকিকিনি ঘুড়ি ওড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে চলে বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান অক্টোপাস আর সাপের সঙ্গে পাল্লা দিয়ে উড়ছে পঙ্খিরাজ
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
ঘুড়ি ওড়ানোর পাশাপাশি সমুদ্র জলে চলছে জলকেলি উড়ছে বিভিন্ন রকমের মাছের আকৃতির ঘুড়ি বন্ডাই সৈকত ভ্রমণপিপাসুদের সব সময়ই টানে ফেস্টিভ্যাল অব উইন্ডসের পোস্টার বন্ডাই সৈকতে শোভা পাচ্ছে স্যার ডেভিড আটারবার্গের গ্রাফিতি বন্ডাই সৈকতের গ্রাফিতি ভ্রমণপিপাসুদের জন্য বাড়তি পাওয়া হাওয়ায় উড়ছে হৃদয় আকৃতির ঘুড়ি

Read full story at source