শুরুতেই আবাহনীর ড্র, ফর্টিসের ৬ গোলের বিশাল জয়
· Prothom Alo

ড্র দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম শুরু করল গত দুবারের রানার্সআপ আবাহনী লিমিটেড। আজ মানিকগঞ্জে তারা গোলশূন্য ড্র করেছে পিডব্লুডির সঙ্গে।
Visit casino-promo.biz for more information.
লিগের প্রথম দিনে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ৬-০ উড়িয়ে দিয়েছে নবাগত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে। গোপালগঞ্জে নবাগত ঢাকা সিটি ক্লাবের কাছে ৩-০ গোলে হেরেছে ব্রাদার্স। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব ২-১ ব্যবধানে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। গাজীপুরে বাংলাদেশ পুলিশ এফসি ১ - ০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
একের পর এক চেষ্টা করেও পিডব্লুডির গোলমুখ খুলতে পারেনি আবাহনী। গোলের সুযোগ পেয়েছে পিডব্লুডিও । কিন্তু তারাও গোলের দেখা পায়নি। একাদশে পিডব্লুডি একজন ক্যামেরুনের আর একজন জার্মানির খেলোয়াড় নিয়ে নেমেছিল। বিদেশিরা এখনো না আসায় আবাহনীর খেলেছে সব স্থানীয় ফুটবলার নিয়ে। নতুন মৌসুমে আবাহনীর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াছিন খান। কিন্তু অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হলো না তাঁর।
কিংসের মাঠে ছয় গোলের বিশাল জয়, উচ্ছ্বসিত হওয়ার কথা ফর্টিসের। কিন্তু তারা আসলে উচ্ছ্বসিত ছিল না। ফর্টিস আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিল প্রতিপক্ষের কাছ থেকে। আর সেটা না পাওয়ায় অতৃপ্তি রয়ে গেছে দলটির। ভালোভাবে প্রাক মৌসুম প্রস্তুতি নিয়ে না এলে যে এমন দুরবস্থায় পড়তে হবে ফুটবল কোচেরা ভালোই জানেন। ফর্টিসের কোচ মাসুদ কায়সারের কথায় সেটারই প্রতিধ্বনি ম্যাচের পর , ‘ফুটবলে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হয়। সেটা না নিলে ফলে ভুগতে হবেই। চট্টগ্রামের দলটির অনুশীলন করতে পারেনি সেভাবে। তাই তারা রানিংয়েই অনেক পিছিয়ে ছিল আমাদের চেয়ে।’
চট্টগ্রাম সিটি এফসির প্রস্তুতিতে ঘাটতি ছিল মনে করেন ফর্টিসের কোচবাংলাদেশ লিগে নবাগত চট্টগ্রাম সিটি ক্লাব প্রথমার্ধে কিছুটা প্রতিরোধের ছাপ রাখলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি দাঁড়িয়ে পড়ে। মাত্র একটি অনুশীলন সেশন করে এসে দেশের শীর্ষ লিগের ম্যাচ খেলা সহজ ব্যাপার নয়। তাও আবার এমন দলের সঙ্গে, যারা আড়াই মাস ধরে প্রস্তুতিতে ছিল। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য অনেক আগেই অনুশীলন শুরু করেছিল ফর্টিস।
চট্টগ্রামের দলটির দুই সেন্টার ব্যাকসহ ডিফেন্ডারদের খুব কমই প্রতিপক্ষ ফরোয়ার্ডদের সঙ্গে বল দখলের লড়াইয়ে যেতে দেখা গেছে। ফর্টিসের ফরোয়ার্ডরা বল নিয়ে ঢুকেছেন আর অনায়াসে গোল করেছেন। এই যদি অবস্থা হয়, তাহলে দেশের শীর্ষ লিগের মান কোথায় নামছে তা নিয়ে ফর্টিসের এক কর্মকর্তা নিজেই আক্ষেপ করলেন ম্যাচ শেষে। ম্যাচে ছিলেন না চট্টগ্রাম সিটির প্রধান কোচ জুলিও মরিনো। কানাডার এই কোচ এখনো বাংলাদেশে এসে পৌঁছাননি।
সেই এলিটা কিংসলে এখন কোচ