ছবিতে জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান

· Prothom Alo

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি ছিল ব্যস্ততায় ভরা। মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে স্বাগত প্রাতরাশে অংশ নেন তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেন সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে। দিনজুড়ে ছিল কূটনৈতিক যোগাযোগ ও গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথম দিনের বিভিন্ন কর্মসূচির ছবি নিয়ে এই ছবির গল্প।

Visit syntagm.co.za for more information.

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। জন এফ কেনেডি বিমানবন্দর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রজাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস (বাঁয়ে)। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রজাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর পাশে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। পেছনের সারিতে ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রজাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসনে পরিষদের সভাপতি খলিলুর রহমান (পেছনে বাঁয়ে)। এ সময় উদ্বোধনী বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (সামনে)। জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রজাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রজাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রজাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

Read full story at source