ছাতিমের সুবাসে ঋতুবদলের বার্তা

· Prothom Alo

প্রকৃতিতে এখনো হেমন্ত আসেনি। হেমন্তের আগমনে আরও প্রায় ১৫ দিন বাকি। শরতের শেষ সময়ে এসে অবশ্য প্রকৃতিতে ঋতুবদলের আভাস মিলতে শুরু করেছে। গাছে গাছে ফুটতে শুরু করেছে ছাতিম ফুল। সাদা ফুলে ভরে উঠছে গাছের ডালপালা। দিনের আলোয় ছাতিম ফুলের সৌন্দর্য চোখে পড়লেও সন্ধ্যার পর এর সুবাস ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। চলতি পথে হঠাৎ নাকে এসে লাগে ছাতিমের মিষ্টি গন্ধ। তখন মনে হয়, হেমন্ত বুঝি আর বেশি দূরে নেই। ছাতিমের সুবাসে শহরের বাতাসে যেন ছড়িয়ে পড়ছে নতুন ঋতুর বার্তা। ছবিগুলো সিলেটের কিনব্রিজ এলাকা থেকে তোলা।

Visit somethingsdifferent.biz for more information.

গাছভর্তি ছাতিম ফুল। গাছের ছায়ায় বসে আছেন এক ব্যাক্তি। ফুলে ফুলে ঢেকে গেছে ছাতিমগাছের ডালপালা। নদীর পাড় ছাতিমের সুবাসে ম–ম করছে। ছাতিমের ডালে এসে বসেছে চড়ুই পাখি। মাটিতে পড়েছে ছাতিম ফুলের পাপড়ি। ফুলের ঘ্রাণে আকৃষ্ট হয়ে ঘুরঘুর করছে মৌমাছি। শরতের আকাশের নিচে যেন ছাতিম ফুলের ডালি।

Read full story at source