‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবার
· Prothom Alo

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ বলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
Visit sportbet.reviews for more information.
গতকাল শনিবার বিকেল সিলেট থেকে স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এসি ল্যান্ডের শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, আরিফুরের শারীরিক অবস্থা এখন ভালো।
শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এসি ল্যান্ড আরিফুর রহমানের বাসায় ছুটে যান পুলিশসহ তাঁর সহকর্মীরা। পরে তাঁকে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।
গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজের দাপ্তরিক ফেসবুক পেজ থেকে পরপর দুটি পোস্ট করেন এসি ল্যান্ড আরিফুর রহমান। একটিতে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং অন্যটিতে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লেখা ছিল। এরপর পুলিশসহ সহকর্মীরা তাঁর বাসায় ছুটে যান। পরে তাঁকে জামালগঞ্জ থেকে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে যান।
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তিসুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিত তাঁর (আরিফুর) খোঁজখবর রাখছি। সেখানে স্বজনদের পাশাপাশি আমাদের অফিসের লোকও আছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন।’ তিনি বলেন, তিনি ফেরার পর শুক্রবার রাতের ঘটনা কেন কীভাবে ঘটেছে বিস্তারিত জানা যাবে। আপাতত তাঁর চিকিৎসার বিষয়টিকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
মো. মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জআমরা নিয়মিত তাঁর খোঁজখবর রাখছি। সেখানে স্বজনদের পাশাপাশি আমাদের অফিসের লোকও আছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি ফেরার পর শুক্রবার রাতের ঘটনা কেন কীভাবে ঘটেছে বিস্তারিত জানা যাবে। আপাতত তাঁর চিকিৎসার বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।আরিফুর রহমান প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে থাকেন। তাঁর ফেসবুক পোস্টের বিষয়ে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, ‘প্রথমে জানতে পারি এসি ল্যান্ডের মোবাইল হ্যাক হয়েছে। পরে তাঁর স্ত্রী জানান, মোবাইল হ্যাক হয়নি, পোস্টগুলো এসি ল্যান্ডই করেছেন। পরে তাঁর স্ত্রী সেগুলো মুছে ফেলেন।’
ফেসবুক পোস্টে আপনার কথা কেন লিখলেন জানতে চাইলে ইউএনও বলেন, ‘এটা আমারও প্রশ্ন। আমি নিজেও বুঝতে পারছি না। পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও তিনি আমার বাসায় ছিলেন। উনি সুস্থ হয়ে ফিরে আসার পর কথা বলি, এরপর সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানাব।’