পথে রাত কাটানো অসুস্থ বৃদ্ধার জন্য মশারি ও চিকিৎসা সহায়তা বন্ধুদের
· Prothom Alo

পরিবার-পরিজনহীন এক অসহায় বৃদ্ধা রাস্তায় রাস্তায় রাত কাটান। কয়েক দিন যাবৎ তীব্র জ্বরে অসুস্থ। সেই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে বগুড়া বন্ধুসভা।
Visit rouesnews.click for more information.
সম্প্রতি বৃদ্ধার সঙ্গে দেখা করে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতন করেন বন্ধুরা। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে তাঁকে একটি মশারি উপহার দেওয়া হয়। পাশাপাশি তাঁর চিকিৎসা প্রয়োজনের কথা বিবেচনা করে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে মানবিক এ উদ্যোগ নেন বন্ধুরা। এ বিষয়ে সাধারণ সম্পাদক মাহির ফয়সাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছে বগুড়া বন্ধুসভা।
বন্ধু, বগুড়া বন্ধুসভা