তোমাতে
· Prothom Alo

তোমাতে
অনুভূতিহীন স্বপ্নগুলো বিভোর তোমাতেই
বাবুইয়ের মতো বাসা বুনে
বুকের কোথাও হু হু করে ভালোবাসা জাগে
আবার ফাগুনের বিষণ্ন সুনসান দুপুরে
হাহাকার করে ওঠে মন, বাস্তবতার নাভিশ্বাসে।
ঘুঘু ডাকে, বাঁশের পাতায় বাতাস লেগে
ভালো লাগার সুর বেজে ওঠে।
কাঁচুমাচু করে ঠাঁই খুঁজি
কচি পাতার আলোড়নে
দিঘিতে টুপ করে শিমুল ঝরে
আর বাতাসে পানির ঢেউ বৃত্ত আঁকে
আমি লীন থাকি—
প্রকৃতি আর তোমাতে...
চেনা টাঙন
আমার শৈশবের টাঙন
এর প্রতিটি স্রোত আমার চেনা
শরতে নিশ্চুপ টাঙন
বর্ষায় উচ্ছল প্লাবী হয়ে ওঠে
পরিশুদ্ধ করে নেয় তার দুকূল
নির্দিষ্ট সীমানা তার কতটুকু
জানান দিয়ে যায়...
শীত–গ্রীষ্মে তার সংকোচনে
মানুষ চড়াও হয়ে ওঠে টাঙনের সীমানায়
ধীরে ধীরে স্তূপ আবর্জনায়
অতিষ্ঠে মূক হয়ে যায় টাঙন
তার স্বাভাবিক বয়ে চলায়—
বিধংসী মানুষ আড়ষ্ট করে তোলে ...
Visit mwafrika.life for more information.
জীবনের ক্লিষ্ট মুহূর্ত
জীবনের ক্লিষ্ট মুহূর্ত পার করছি
এ এক মুহূর্ত নয়, কাল শতাব্দী...
অভাব ক্লিষ্ট জীবন
হতাশাচ্ছন্ন মন
বিপদাপন্ন সময়
সংকট আবর্তিত কবিতা
আত্মমর্যাদা পদপিষ্ট
জীবনটা এখন ক্লিষ্ট!
জীবনের হাওয়া এখন বৈরী
পারঙ্গমতার ছুরিতে শতধা ছিন্ন হৃদয়
গল্প কাব্য তোমার-আমার—
নাটকীয়তায় যবনিকা পাত।
রং মেখে, সং সেজে,
কাকের ময়ূরপুচ্ছ রেখে,
প্রতিকূল সময়ের বিষাদ কবিতা।
বিশ্ব পাঠশালায় কাঙ্গালীর মতো,
নির্বাক মূক ছাত্র,
জীবনের মুহূর্তটা এখন ক্লিষ্ট।