আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে, দেখেবেন যেভাবে
· Prothom Alo

একসময় রাস্তাঘাটে যেকোনো জায়গায় খুব সহজে সিমকার্ড কিনতে পাওয়া যেত। এখনো পাওয়া যায়, তবে আগের চেয়ে অনেক কম। এখন নিয়মকানুনও বেশ কড়াকড়ি করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির নম্বর দিয়ে এবং দুই হাতের আঙুলের ছাপ যাচাই করে তবেই সিম কিনতে হয়।
তবে নিজের কিংবা পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র দিয়ে ঠিক কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তা অনেকেই জানেন না। অনেক সময় না জেনেই আমাদের নামে বাড়তি সিম নিবন্ধিত থাকে, যা থেকে বড় ধরনের আইনি ঝামেলা হতে পারে। এই ঝামেলা এড়াতে নিজের এনআইডিতে কয়টি সিম সচল আছে, তা ঘরে বসেই নিজের হাতের মোবাইল ফোন দিয়ে খুব সহজে জেনে নিতে পারেন।
Visit asg-reflektory.pl for more information.
এমভিএনও সিম কী, কীভাবে কাজ করেবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির নিয়ম অনুযায়ী, একজন নাগরিক প্রিপেইড ও পোস্টপেইড মিলিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্টার করতে পারবে।
সিম রেজিস্ট্রেশন কীভাবে হয়
আপনি যে মোবাইল সিমটি ব্যবহার করছেন, তা আপনার নামে নিবন্ধিত করার প্রক্রিয়াকেই সিম রেজিস্ট্রেশন বলে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়ম অনুযায়ী, একজন নাগরিক প্রিপেইড ও পোস্টপেইড মিলিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্টার করতে পারবে। আপনার এনআইডির নামের যদি ১০টির বেশি সিম থাকে, তবে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিমগুলো বন্ধ বা ডিরেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বন্ধ হয়ে যাবে।
এখন প্রশ্ন আসতে পারে, অন্য কোনো পরিচয়পত্র দিয়ে কি সিম পাওয়া যায়? হ্যাঁ, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও সিম কেনা যায়। তবে সেগুলোর মেয়াদ সাধারণত ৬ মাসের বেশি থাকে না। আপনি যদি প্রবাসী হন এবং কিছুদিনের জন্য দেশে এসে থাকেন, তবে এই নিয়মে সিম কিনতে পারবেন। তবে এর মধ্যে এনআইডি পেয়ে গেলে অবশ্যই সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সিমটি রিরেজিস্ট্রেশন করে নিতে হবে।
কিউআর কোড থেকে সাবধান!পপ-আপে লেখা উঠবে, আপনার এনআইডি কার্ডের শেষ ৪টি সংখ্যা দিন। সেখানে আপনার এনআইডি কার্ডের শেষ ৪টি সংখ্যা দিয়ে আবার সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
আপনার এনআইডিতে কয়টি সিম আছে যেভাবে জানবেন
আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তা মাঝে মাঝেই চেক করা দরকার। কারণ আপনার এনআইডি দিয়ে অন্য কেউ সিম কিনে কোনো অপরাধ করলে আপনিও আইনি বিপদে পড়তে পারেন। তাই নিয়মিত এটি দেখা জরুরি। যেকোনো বাটন ফোন, থ্রিজি, ফোরজি বা স্মার্টফোন সব মাধ্যমেই এটি করা যাবে এবং এতে কোনো টাকা খরচ হবে না।
১. সেজন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে যেতে হবে।
২. সেখানে ডায়াল করতে হবে *১৬০০১# লিখে। ডায়াল করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন।
৩. পপ-আপে লেখা উঠবে, আপনার এনআইডি কার্ডের শেষ ৪টি সংখ্যা দিন। সেখানে আপনার এনআইডি কার্ডের শেষ ৪টি সংখ্যা দিয়ে আবার সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর ফিরতি মেসেজের জন্য অপেক্ষা।
৫. ফিরতি মেসেজে আপনার এনআইডি নম্বরে মোট কয়টা সিম রেজিস্টার্ড, তা লেখা থাকবে। সঙ্গে কোন অপারেটরের কোন নম্বর, তার আংশিক অংশও লেখা দেখতে পাবেন।
লেখক: প্রদায়ক, বিজ্ঞানচিন্তাসূত্র: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনবাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে