অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব

· Prothom Alo

বাংলাদেশে প্রযুক্তিখাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে ও তাঁদের দক্ষ করে তুলতে আয়োজিত হচ্ছে বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি)। ১৩ নভেম্বর, শুক্রবার, ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির জাতীয় পর্ব। এতে অংশ নেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ২০০ জন মেয়ে শিক্ষার্থী। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Visit xsportfeed.life for more information.

বিডিওএসএনের দীর্ঘদিনের #MissingDaughter কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য, মেয়েদের প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতাকে সামনে রেখে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইনে ৩০টির বেশি প্রচার ও প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে। এর মধ্যে ছিল হাতে-কলমে প্রোগ্রামিং ক্যাম্প ও প্রশিক্ষণ কর্মসূচি। এসব কার্যক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ৫০০-এর বেশি মেয়ে অংশ নিয়েছে। অনলাইন প্রাথমিক পর্বের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা এবার জাতীয় পর্যায়ে নিজেদের প্রোগ্রামিং দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর

প্রতিযোগিতার পাশাপাশি দিনব্যাপী আয়োজনে থাকছে প্রযুক্তি খাতে নারীদের ক্যারিয়ার নিয়ে উন্মুক্ত আলোচনা। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘Career in AI Era: Opportunities and Challenges’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে প্রযুক্তি খাতের অভিজ্ঞ নারী পেশাজীবী ও শিক্ষাবিদেরা অংশ নেবেন।

আলোচনায় অংশ নেবেন মার্কোপোলো ডট এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা তাসফিয়া তাসবিন, ব্রেইন স্টেশন ২৩-এর স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট প্রধান (টেলিকম ও পিএইচপি-নোড-ক্লাউড) তাহমিনা খাতুন, ডেল্টাচিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা কামরুন আহমেদ এবং গ্রামীণফোনের হেড অব এসএলএ গভর্ন্যান্স আইটি সোয়াইবা সারওয়াত সিনথিয়া।

আলোচনা সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের অধ্যাপক লাফিফা জামাল।

প্যানেল আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে প্রযুক্তি খাতের পরিবর্তন, মেয়েদের জন্য তৈরি হওয়া কর্মসংস্থানের সুযোগ, ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা এবং প্রযুক্তি পেশায় নারীদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। প্রযুক্তিতে আগ্রহী শিক্ষার্থীরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে পারে, সে বিষয়েও অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরবেন আলোচকেরা।

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তিন দিনের জ্যোতির্বিজ্ঞান কর্মশালা

বিকেল ৩টা ৫০ মিনিটে শুরু হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল লাইস এম এস হক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ড. নোভা আহমেদ।

২০১৫ সালে যাত্রা শুরু করে বিডিওএসএনের #MissingDaughter উদ্যোগ। প্রযুক্তি ও কম্পিউটিংয়ে মেয়েদের অংশগ্রহণের ঘাটতি দূর করতে কাজ করে আসছে এ উদ্যোগ। আয়োজকদের আশা, বিডিজিপিসির মাধ্যমে মেয়েরা নিজেদের প্রোগ্রামিং দক্ষতা তুলে ধরার পাশাপাশি বৃহত্তর প্রোগ্রামিং কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে প্রযুক্তি খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bdosn.org/programs/bdgpc

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

Read full story at source