চুয়েটে নবীনদের বরণ কাল, ক্লাস শুর রোববার

· Prothom Alo

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। আর নবীনদের নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী রোববার থেকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওরিয়েন্টেশন অনুষ্ঠান দুই পর্বে আয়োজন করা হয়েছে। প্রথম পর্ব সকাল ৯টায় শুরু হবে। এ পর্বে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, জৈব চিকিৎসা কৌশল এবং ইলেক্ট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন।

Visit asg-reflektory.pl for more information.

দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। এতে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, মেকাট্রনিক্স ও শিল্প প্রকৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস ও মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় ওরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের পরিচিতি ও দিকনির্দেশনামূলক সভায় যোগ দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরাও উপস্থিত থাকবেন।

আয়োজনের বিষয়ে অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, আবহাওয়ার অনিশ্চয়তার কারণে এবার খোলা মাঠের পরিবর্তে অডিটোরিয়ামে ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয়েছে। স্থানসংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি দুই ধাপে আয়োজন করা হচ্ছে। প্রস্তুতির সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে বলেও তিনি জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওরিয়েন্টেশনে অংশ নেওয়ার পর শিক্ষার্থীদের দুপুর আড়াইটার মধ্যে নিজ নিজ আবাসিক হলে উপস্থিত হয়ে হল-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জানুয়ারি চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির ৯৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

Read full story at source