দিন শেষে ঠিকানা তো আমার বাংলাদেশই: নুসরাত ফারিয়া

· Prothom Alo

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
গায়িকা সুনিধি নায়েক প্রশংসা পাচ্ছেন কোক স্টুডিওর ‘পাতার বাঁশরি’ গানের জন্য। এর মধ্যেই অভিমানে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একজন ভালো সংগীতশিল্পী হওয়া সহজ, কিন্তু একজন ভালো মানুষ হওয়া অনেক বেশি কঠিন।’মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। সিনেমাটির গতকাল পোস্টার প্রকাশ পেয়েছে। সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া পোস্টার ভাগাভাগি করে গতকাল লিখেছেন, ‘আজ ২৫ এ জুলাই, আমার নতুন সিনেমার খবর এল, দিন শেষে ঠিকানা তো আমার বাংলাদেশই।’সিনেমার জন্য মুখিয়ে থাকলেও তেমন ভালো চরিত্রের জন্য ডাক পাচ্ছেন না ওমর সানী। নিজেই এ কথা জানিয়েছেন। তবে অভিনয় না করলেও ব্যস্ততা তাঁর নিজের ব্যবসা ঘিরে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘চাপওয়ালা’র শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট হেমায়েতপুর সাভার ঢাকা। আপনাদের জন্য তৈরি হচ্ছে, আমার হাত হচ্ছে শ্রমিকের।’এদিকে প্রথমবার ‘আন্ধার’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন পরিচালক রায়হান রাফী। তিনি লিখেছেন, ‘এক্সপেরিয়েন্স দিবে। এখন ধীরে ধীরে সব “আন্ধার” থেকে আলোয় আসবে। আপনাদের সামনে। “আন্ধার”-এর যাত্রা শুরু হতে যাচ্ছে। আপনারা সঙ্গে আছেন তো?’চরকিতে এনহেন্সড কাটে দেখা যাচ্ছে ‘রকস্টার’, সমস্যা পাইরেসিঅভিনেত্রী শাহনাজ খুশি বর্তমানে অভিনয় থেকে দূরে। তবে সরব ফেসবুকে। তিনি লিখেছেন, ‘আমরা সুন্দর জীবনের আশায় ক্রমাগত সামনে দৌড়াই, কিন্তু সরল আর প্রশান্তির জীবনটা পেছনেই ছেড়ে আসি!’

Visit freshyourfeel.org for more information.

Read full story at source