লেখাপড়া শেষ করে নিজের কমিউনিটির জন্য কিছু করব

· Prothom Alo

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের কৃষ্ণনগর গ্রামে ‘লেবার লাইনে’ আমার বাড়ি। চা-শ্রমিক পরিবারে বেড়ে উঠেছি। দাদি মণি রানী পাল বাগানের শ্রমিক। সেই সুবাদে আমাদের পরিবার বাগানের জমিতে থাকে। বয়স ৬০ বছর পূর্ণ হতে দাদির আরও দেড় থেকে দুই বছর বাকি। বাগানের নিয়ম অনুযায়ী, এরপর তিনি অবসরে যাবেন। বাবা নিরোদ রুদ্রপাল চালকলের শ্রমিক আর মা নমিতা রানী পাল গৃহিণী। চার বোনের মধ্যে আমি দ্বিতীয়। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট দুই বোন লেখাপড়া করছে।

Visit h-doctor.club for more information.

আমি ২০২৩ সালে জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৪.৯৪ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। ২০২৫ সালে স্থানীয় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে জিপিএ–৩.৮৩ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। এখন চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) বায়োলজিক্যাল সায়েন্সে প্রি–আন্ডারগ্র্যাজুয়েট দ্বিতীয় সেমিস্টারে পড়ছি।

কিছুদিন আগে আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তির জন্য আবেদন করি। দুর্গাপূজার ছুটিতে বাড়িতে ফেরার পর ট্রাস্ট থেকে ই-মেইল পাই।

কৃষ্ণনগর প্রাইমারি স্কুলে আমার লেখাপড়ার শুরু। বাড়ির কাছে স্কুল। হেঁটেই যেতাম। এরপর হাইস্কুল ও কলেজ। এসএসসি পাস করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। কোনোটাতেই হলো না। খবর পেলাম, চা-বাগানের স্টুডেন্টদের এইউডব্লিউতে ভর্তির সুযোগ আছে। বিভিন্ন চা-বাগানের ৫৬ জন আবেদন করলাম। এর মধ্যে ১২ জনকে বাছাই করা হলো। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে আমরা আটজন টিকলাম। এরপর ভর্তি হলাম। আমাদের ধামাই চা–বাগানের আর কোনো মেয়ে এর আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়নি।

তবে এ পর্যন্ত যাওয়া আমার জন্য সহজ ছিল না। বাগানে আমার সমবয়সী কিংবা আমার ছোট অনেক মেয়ে পাতা (চায়ের কুঁড়ি) তোলার কাজ করে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ব, একটি ভালো চাকরি করব, নিজেদের কমিউনিটির জন্য কিছু করব—এটাই স্বপ্ন ছিল। সেই পথ ধরেই চলছি।

আমাদের টানাটানির সংসার। বাড়িতে মা–বাবা, দুই বোন ও দাদা-দাদি থাকেন। তিন বোনের লেখাপড়ার খরচ চালাতে বাবার খুব কষ্ট হয়। কিছুদিন আগে আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তির জন্য আবেদন করি। দুর্গাপূজার ছুটিতে বাড়িতে ফেরার পর ট্রাস্ট থেকে ই-মেইল পাই। জানলাম, বৃত্তির জন্য আমাকে মনোনীত করা হয়েছে। এটা আমার একটা বড় প্রাপ্তি। দুর্গোৎসবের সঙ্গে বাড়তি আনন্দ যোগ হলো। বৃত্তিটা আমার খুব দরকার ছিল।

অভিভাবকেরা স্বল্প মজুরি পান। এটা দিয়ে সংসার চালাবেন, নাকি সন্তানের লেখাপড়ার খরচ চালাবেন। এ অবস্থার মধ্যেও কিছু ছেলেমেয়ে এগিয়ে যাচ্ছে।

এইউডব্লিউর হোস্টেলের রুমে একসঙ্গে আটজন থাকি। এর মধ্যে চারজন মিয়ানমারের। আমাদের বিশ্ববিদ্যালয়ে ১৯টি দেশের শিক্ষার্থীরা পড়েন। বিদেশি শিক্ষার্থীর সঙ্গে থাকায় তাঁদের পরিবার, দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। তাঁরাও একইভাবে আমাদের সম্পর্কে জানছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে এ সুযোগ কি মিলত?

প্রাইমারি থেকে হাইস্কুল, আবার হাইস্কুল থেকে কলেজে ওঠার সময় বাগানের অনেক মেয়ে সহপাঠী ঝরে পড়েছে। কেউ লেখাপড়া ছেড়ে দিয়েছে। কারও বাল্যবিবাহ হয়ে গেছে। চা-বাগানে মেধাবী ছেলেমেয়েরা আছে। কিন্তু পরিবার থেকে আর্থিক সমর্থন পায় না। অভিভাবকেরা স্বল্প মজুরি পান। এটা দিয়ে সংসার চালাবেন, নাকি সন্তানের লেখাপড়ার খরচ চালাবেন। এ অবস্থার মধ্যেও কিছু ছেলেমেয়ে এগিয়ে যাচ্ছে।

এলাকার সবাই সচেতন নন। লেখাপড়া শেষ করে বাল্যবিবাহ বন্ধেও কিছু করার পরিকল্পনা আছে।

ইদানীং চা-বাগানের মেয়েরা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। আমি অক্সফোর্ডে পড়ার স্বপ্ন দেখি। আমার সাবজেক্টে পড়ে মেডিসিন নিয়ে গবেষণার সুযোগ আছে। আমি জানি, ভালো ফল করলে অক্সফোর্ডে ভর্তি হতে পারব।

আমাদের বাগানের হাসপাতালটার অবস্থা খারাপ। ভালো চিকিৎসক নেই, ওষুধসংকট লেগেই থাকে। শ্রমিক পরিবার ভালো চিকিৎসা পায় না। ভবিষ্যতে চাকরি পেলে কমিউনিটির সুচিকিৎসায় কিছু করব। হাসপাতালের মানোন্নয়নে সহযোগিতা করব। কম বয়সে মেয়েদের যেন বিয়ে না দেন—এ কথা অনেককে বোঝাই। তবে এলাকার সবাই সচেতন নন। লেখাপড়া শেষ করে বাল্যবিবাহ বন্ধেও কিছু করার পরিকল্পনা আছে।

  • অনিমা রানী পাল: শিক্ষার্থী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন

Read full story at source