৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান

· Prothom Alo

টেস্ট ক্রিকেটে অভিষেক মানেই নতুন স্বপ্নের শুরু। প্রথম ম্যাচেই ব্যাট হাতে নিজেকে চেনানোর সুযোগ পান একজন ক্রিকেটার। তবে একই ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের ফিফটি পাওয়ার ঘটনা? টেস্ট ক্রিকেটে কিছুটা বিরল তো বটেই।

Visit truewildgame.online for more information.

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই বিরল কীর্তিই দেখল ক্রিকেট বিশ্ব। ৩৪ বছর পর ছেলেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের ফিফটির কীর্তির পুনরাবৃত্তি ঘটিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্রথম ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন তিন অভিষিক্ত ক্রিকেটার তায়াব আরিফ, মোহাম্মদ তাহা ও আরাফাত মিনহাস। তায়াব করেছেন ৫৭ রান, তাহার ব্যাট থেকে এসেছে ৫১। আর আজ নিজের ফিফটি তুলে নিয়েছেন আরাফাত। তাঁর রান ৫২।

ছেলেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার নজির এর আগে ছিল মাত্র একবার। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমেছিল জিম্বাবুয়ে।

তায়াব আরিফ করেছেন ৫৭ রান

হারারেতে সেই ম্যাচে অভিষেকেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনজন। গ্র্যান্ট ফ্লাওয়ার করেছিলেন ৮২, ডেভ হটনের ব্যাট থেকে এসেছিল ১২১ রান। আর অ্যান্ডি ফ্লাওয়ার করেছিলেন ৫৯। একই ইনিংসে তিন অভিষিক্তের ফিফটির সেই কীর্তি এবার ছুঁয়ে ফেলল পাকিস্তান।

বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ইনিংসে অবশ্য অভিষিক্ত তিনজনের বাইরেও ফিফটি পেয়েছেন বাবর আজম ও সৌদ শাকিল। শাকিল খেলেছেন ইনিংসের সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস। তাঁদের সম্মিলিত ব্যাটিংয়ে পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছে ৪৩৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। পাকিস্তানের চেয়ে এখনো ৩২০ রানে পিছিয়ে সফরকারীরা। দিন শেষে ক্রিজে আছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ধনঞ্জয়া অপরাজিত ২২ রানে, কামিন্দু ৪০।

২ উইকেট নিয়েছেন সাকিব খান

শ্রীলঙ্কার টপ অর্ডারের তিন ব্যাটসম্যান লাহিরু উদারা, পাসিন্দু সুরিয়াবান্দারা ও দিনেশ চান্দিমাল ফিরেছেন সাজঘরে। পাকিস্তানের হয়ে অভিষিক্ত পেসার সাকিব খান নিয়েছেন দুটি উইকেট। তাঁর শিকার উদারা ও চান্দিমাল। মোহাম্মদ আব্বাস ফিরিয়েছেন সুরিয়াবান্দারাকে।

লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট

Read full story at source