চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুন
· Prothom Alo

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
Visit newssport.cv for more information.
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়টিতে ককটেল বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কার্যালয়ের নিচতলায় জানালার কাচ ভেঙে ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। ছড়িয়ে পড়ার আগেই প্রতিষ্ঠানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পুড়ে যাওয়া কাগজপত্র। আজ বিকেলে তোলাআজ মঙ্গলবার দুপুরে কার্যালয়টিতে গিয়ে দেখা যায়, ব্যাংকের নিচতলায় কর্মীরা স্বাভাবিক নিয়মেই কাজ করছেন। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি কার্যালয়ে থাকা কর্মীরা। মুঠোফোনে যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের নিচতলায় আগুন দেখে কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।’
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, রাত ১২টার দিকে কে বা কারা ককটেল নিক্ষেপ করে চলে যায়। দায়িত্বরত নিরাপত্তাকর্মী এ সময় আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যাংকের কিছু পুরোনো নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।