আব্বার সাথে খেলা দেখা

· Prothom Alo

এখন আর উঠিস না। তুই উঠলেই গোল হই যাবে। ‘আব্বা, ৪০ মিনিট ধরে চেপে আছি। আর পারছি না।’

Visit truewildgame.online for more information.

‘আরেকটু বাপ। আর মাত্র ৫ মিনিট।’

আব্বার কাছে বাংলাদেশের গোল আর আমার বাথরুমে যাওয়া—দুটোই যেন একই সুতোয় গাঁথা। আমি উঠলেই দেশের সর্বনাশ। অথচ আমার শরীরের ভেতর তখন আরেকটা আন্তর্জাতিক সংকট চলছে। এ সংকটের সমাধানে কোনো VAR নেই, কোনো রেফারি নেই। আছে শুধু বাথরুমের দরজা।

বাপের কথা উপেক্ষা করে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। অনেক বছর পর মনে পড়ল ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের কথা। কী মাইরটাই না খাইছিলাম সেদিন। তখন অবশ্য ছোটও ছিলাম।

আমার আব্বার ধারণা, আমি যদি লাস্ট ওভারের আগের ওভার শেষে বাথরুমে না যাইতাম, তাইলে সেদিন বাংলাদেশ জিতে যেত।

সেই থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমার একটা অঘোষিত ভূমিকা তৈরি হয়েছে। আমি মাঠে খেলি না, ব্যাট ধরি না, বলও করি না। তবু দেশের পরাজয়ের দায় আমার কাঁধে।

২০১১ সালে ইংল্যান্ডের দেওয়া ২২৭ রানের টার্গেটে বাংলাদেশের ১৬৯ রানে ৮ উইকেট পড়েও গেছিল। কেন যেন মন খারাপ নিয়ে বসেও রইলাম, প্রচণ্ড চাপ সত্ত্বেও। এরপর শফিউল আর মাহমুদউল্লাহ যে ঝলক দেখাইল, তা অন্তত চট্টগ্রামবাসী মনে রাখবে অনেক দিন। কারণ, সেদিন আমার আম্মাও রাতের বেলা বোরকা পরে রাস্তায় বের হয়ে গেছিল।

মেইন রোডে হাত নেড়ে নেড়ে খেলোয়াড়দের গাড়িকে শুভেচ্ছা জানাবে। তারাও হাত নেড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা দর্শকদের উল্লাসের আনন্দের ভাগীদার হবে। সে রাতে একেখান থেকে জিইসি রোডে এত মানুষ ছিল যে রাস্তা পরিবর্তন করে খেলোড়ারদের গাড়ি আগ্রাবাদ হয়ে হোটেল পেনিসুলায় যায়। আব্বার ধারণা, আমি বসে ছিলাম বলেই বাংলাদেশ জিতে গেছে।

বাংলাদেশের জয়ে সেদিন পুরো চট্টগ্রাম রাস্তায় নেমেছিল। শুধু আব্বার কাছে আমার অবদানটা একটু বেশি। তাঁর ধারণা, আমি বসে ছিলাম বলেই বাংলাদেশ জিতে গেছে। অথচ আমার নিজের কোনো অবদান ছিল না। আমি শুধু বাথরুমে যাইনি।

বাংলাদেশি অনেক ফুটবল প্লেয়ার বিশ্বের বিভিন্ন দেশে খেলে বেড়াচ্ছে। তাদের দেশে ফিরিয়ে ফুটবলের আগের দিনের ক্রেজ নাকি ফিরিয়ে আনবে বাফুফে। সেটা অবশ্য অনুভবও করা যাচ্ছে।

পাকিস্তানের সঙ্গে দর্শকদের উন্মাদনা তা–ই মনে করিয়ে দিল।

আমি বাথরুম থেকে শুনছি গোলের আওয়াজ। কিন্তু আব্বার কোনো আওয়াজ নাই। তার মানে, আইজকা আমার খবর আছে। বাংলাদেশ শেষ মুহূর্তে গোল খেয়ে গেল। গোলকিপার এটা কেমন থ্রো করল বল! আব্বার সাথে আমিও তো উল্লাস করতে চাইছিলাম। কত দিন পর ফুটবলের উন্মাদনা ফিরে এসেছে।

ভাগ্যিস মোবাইলটা সাথে নিয়ে আসছিলাম। ছোট বোনরে মেসেজ দিয়ে বললাম, ঘরের দরজা আর মেইন গেইটটা খুলে রাখ।

পরনে লুঙ্গির ভেতর শুধু একটা শর্টস আর সাদা স্যান্ডো গেঞ্জি।

বন্ধুর বাসায় হাঁপাতে হাঁপাতে গিয়ে দেখি, সে বাসার সামনেই দাঁড়িয়ে আছে।

‘কী রে, তোর এ অবস্থা কেন?’

স্থির হয়ে দেখি, লুঙ্গি নাই। শুধু শর্টস আর স্যান্ডো গেঞ্জি!

বুঝলাম, আব্বার ভয়ে পালাতে গিয়ে আমি পোশাকের স্বাধীনতা দিয়ে ফেলেছি।

বাংলাদেশের ফুটবল স্বাধীনতা পেল কি না জানি না, তবে আমার লুঙ্গি স্বাধীন হয়ে গেছে।

পরদিন সকালে বাসায় গিয়ে দেখি, আব্বা নাই। বাজারে গেছে। ছোট বোন বলল, ‘ভাগ্যিস কাল রাতে পালাইছস। নাইলে তোর খবর ছিল।’

দুপুরে ভাত খাওয়ার টেবিলে আব্বা দেখি টিভির দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে কথা বলার সাহস পাচ্ছি না। আমি কত বড় হয়ে গেলাম। অথচ খেলা নিয়ে আব্বার আবেগ সেই আগের মতোই আছে। বাংলাদেশের খেলা বলে কথা।

বাংলাদেশ–সাউথ আফ্রিকা ম্যাচে মফিজুল ইসলামের ডেব্যু। বোলার কিগাসো রাবাদা বল করার জন্য রানিং নিচ্ছে। আমি একলোকমা ভাত মুখে পুরে দিলাম। ভাত মনে হয় আটকে গেল। কাশি দিচ্ছি। পানি খেতে যাব, আব্বা বলছে, ‘একটু পরে খা।’

আমি মরেই হয়তো যাচ্ছিলাম। পানি নাকি একটু পরে খাব। কোনোমতে পানি খেয়ে নিলাম। কাশি কমেছে।

৫ দিনের টেস্ট। ২টা ইনিংস। মফিজুল ইসলামের সে সময়ই এত তাড়া কেন ছিল ক্যাচ আউট হওয়ার! টেস্টের প্রথম বলে কেউ ক্যাচ আউট হয়? অবশ্য এতে ম্যানেজমেন্টকেও দোষারোপ করা যায়। নতুন প্লেয়ারকে কীভাবে আন্তর্জাতিক ম্যাচে প্রথম বল ফেস করতে বলা হয়!

সে প্রতিদানও হয়তো পেয়েছে। হয়তো ম্যানেজমেন্টের প্ল্যান ছিল, প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অন্যরা কীভাবে ব্যাটিং করে, সেটা সে গ্যালারিতে বসে বসে দেখবে! সে জন্য সে প্রথম বলে আউট হয়ে গেছে সম্ভবত।

হয়তো সে শিক্ষাও পেয়েছে লিটন আর তাওহীদ হৃদয় যেভাবে সেঞ্চুরি করেছে, সেটা দেখে! পরের ইনিংসে এ শিক্ষা ভালোই কাজে লাগবে।

আব্বা শীতল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি পালানোর প্রস্তুতি নিচ্ছি।

এখন আর আমি ছোট নেই। সংসার করি, চাকরি করি। তবু বাংলাদেশের খেলা চলাকালে আব্বার সামনে আমার কোনো নাগরিক অধিকার নেই। বাথরুমে যাওয়ার স্বাধীনতাটুকুও নেই।

মাঝেমধ্যে মনে হয়, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত আমার নামে একটা তদন্ত কমিটি করা। এতগুলো ম্যাচে আমার বাথরুমে যাওয়ার সঙ্গে বাংলাদেশের হার-জিতের সম্পর্ক খতিয়ে দেখা দরকার।

তবে তার আগে আব্বার অনুমতি নিতে হবে।

বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতিগোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্যরস চিঠিএলপিজি এক্সপ্রেস আপা যেভাবে দেশে ফিরতে পারেনসংবিধিবদ্ধ সতর্কীকরণদিবসীকরণ

Read full story at source