মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

· Prothom Alo

যাঁকে প্রত্যর্পণ করা হয়, তাঁর পাসপোর্ট থাকা জরুরি কি না, সেটা খুবই ‘টেকনিক্যাল’ প্রশ্ন উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এর জবাব তাঁর কাছে নেই। যদিও স্বাভাবিক বিবেচনায় তাঁর মনে হয়, মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণ নথি) থাকা দরকার। তাঁর বিবেচনায় সেটাই ধারণা।

আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল। ওই সাংবাদিক বলেন, প্রশ্নটি শেখ হাসিনাকে ঘিরে। কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে তাঁর পাসপোর্ট থাকা আবশ্যক কি না।

Visit turconews.click for more information.

ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও তাঁর পাসপোর্ট চাওয়া নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। পাসপোর্ট চাওয়া বা জাতীয় পরিচয়পত্র ফেরত চাওয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে জয়সোয়াল শুধু বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষই এর উপযুক্ত জবাব দিতে পারবে। কাজেই প্রশ্নটা তাঁদের করাই ভালো।

জয়সোয়াল অবশ্য শেখ হাসিনার প্রত্যর্পণ–সম্পর্কিত একাধিক প্রশ্নের জবাবে সেই পুরোনো কথাই নতুন করে বলেন, ‘আমি আগেও বলেছি, এটা আইনগত বিষয়। আইনিভাবেই তা বিবেচিত হবে।’

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনার পাসপোর্ট–জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়ে ভারতের কোনো ভূমিকা আছে কি না। দুই দেশের মধ্যে কনস্যুলার পর্যায়ের আসন্ন বৈঠকে বিষয়টি আলোচিত হতে পারে কি না, জানতে চাওয়া হলেও জয়সোয়াল তার সরাসরি উত্তর দেননি। শেখ হাসিনার দাবি ও বাংলাদেশের বক্তব্য নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি।

ব্রিফিংয়ে গঙ্গা পানিচুক্তি নবায়ন নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, ১২ ডিসেম্বর ৩০ বছরের ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেই চুক্তি সই করেছিলেন ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী। অথচ আট মাস হতে চলল বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে কথাই হয়নি। তা হলে চুক্তিটি কি গঙ্গার পানিতে ভেসে যাবে? জয়সোয়াল এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলেন, এ বিষয়ে নতুন কিছু বলার মতো খবর তাঁর কাছে নেই।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বর–ডিসেম্বরে ভারত সফরে আসবেন কি না, জানতে চাওয়া হয়েছিল। জয়সোয়াল সে বিষয়েও কোনো আলোকপাত করতে পারেননি।

Read full story at source